advertisement

Petrol Diesel Prices : ফের বাড়ল ক্রুড অয়েলের দাম, তাহলে কী এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল....

Last Updated:

Petrol Diesel Prices : দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার বিশ্ব বাজারে ফের দাম বাড়ল অশোধিত তেলের ৷ ব্রেন্ট ক্রুডের দাম এদিন সকালে প্রতি ব্যারেলে ১১৪ ডলার হয়ে গিয়েছে, যা সোমবার সকালে ১১১ ডলার ছিল ৷ তবে এখনও দেশের বাজারে সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে ৷
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
advertisement
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.২৭ টাকা, ডিজেল ৯৫.৮৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
  • নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : ফের বাড়ল ক্রুড অয়েলের দাম, তাহলে কী এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement