advertisement

Investment: বিনিয়োগের নিরাপদ বিকল্প FD! কোথায় রাখলে বেশি সুদ পাবেন, ব্যাঙ্ক না পোস্ট অফিস?

Last Updated:

ব্যাঙ্ক ছাড়াও আমরা পোস্ট অফিসে এফডি করতে পারি। যাকে পোস্ট অফিস টাইম ডিপোজিট বলা হয়। এখানে ১ বছর থেকে ৫ বছরের জন্য টাইম ডিপোজিটে (Time Deposits) টাকা জমা করতে পারা যায়।

নিরাপদ বিনিয়োগের (Investment) কথা উঠলেই বেশিরভাগ লোকেরা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা সংক্ষেপে এফডি (FD)-র সুপারিশ করেন। বিনিয়োগের পরিপ্রেক্ষিতে এফডি একটি ভাল বিকল্প হিসাবে বিবেচিত হয়, যা নিশ্চিত রিটার্ন দেয়। এতে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। দেশের অন্যতম শীর্ষ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) ও পোস্ট অফিস (Post Office) গ্রাহকদের আকৃষ্ট করতে ফিক্সড ডিপোজিটে বিভিন্ন বিকল্প অফার করছে। তবে বিনিয়োগ করার আগে সুদের হার (Interest Rate) তুলনা করা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
এসবিআই-র এফডি রেট (SBI Bank FD Interest Rate): ১৪ জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতে সুদের হার সংশোধন করেছে। সংশোধনের পরে ব্যাঙ্ক এখন সাধারণ জনতার জন্য ২.৯০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৪০ শতাংশ থেকে ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে।
advertisement
সুদের হার এক নজরে
সময়শতাংশ
৭ দিন থেকে ৪৫ দিন২.৯০ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন৩.৯০ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন৪.৪০ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম৪.৬০ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম৫.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম৫.৩৫ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম৫.৪৫ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর৫.৫০ শতাংশ
advertisement
পোস্ট অফিসে সুদের হার (Post Office FD Interest Rates)
ব্যাঙ্ক ছাড়াও আমরা পোস্ট অফিসে এফডি করতে পারি। যাকে পোস্ট অফিস টাইম ডিপোজিট বলা হয়। এখানে ১ বছর থেকে ৫ বছরের জন্য টাইম ডিপোজিটে (Time Deposits) টাকা জমা করতে পারা যায়। ১ বছর, ২ বছর বা ৩ বছরের মেয়াদ-সহ পোস্ট অফিস টাইম ডিপোজিটের উপর ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। তবে, আমানতকারীরা ৫ বছরের জন্য বিনিয়োগে ৬.৭ শতাংশ হারে সুদ পান।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment: বিনিয়োগের নিরাপদ বিকল্প FD! কোথায় রাখলে বেশি সুদ পাবেন, ব্যাঙ্ক না পোস্ট অফিস?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement