advertisement

সাধারনের জন্য বড় ধাক্কা! আগামী মাসে ১০-১১ শতাংশ বাড়তে পারে CNG-র দাম

Last Updated:

৩.১৫ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে এপিএম রেট

#নয়াদিল্লি: ফের চিন্তা বাড়তে চলেছে সাধারন মানুষের ৷ অক্টোবর মাসে দিল্লি এবং মুম্বইয়ে সিএনজি ও পিএনজির দাম ১০ থেকে ১১ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে ৷ আইসিআইসিআই সিকিউরিটিজের একটি রিপোর্টে এমনটাই অনুমান করা হয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, সরকারের তরফে নির্ধারিত গ্যাসের দাম প্রায় ৭৬ শতাংশ বাড়তে চলেছে ৷ এর প্রভাব সিএনজি এবং পিএনজি-র দামের উপর পড়তে চলেছে ৷ প্রাকৃতিক গ্যাসের দাম সরকার প্রত্যেক ছ’মাসে সমীক্ষা করে থাকে ৷ আগামী সমীক্ষা ১ অক্টোবর হওয়ার কথা ৷
৩.১৫ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে এপিএম রেট
advertisement
আইসিআইসিআই সিকিউরিটিজের তরফে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এপিএম বা Administered Rate বেড়ে ৩.১৫ ডলার প্রতি ইউনিট (MMTTU) হয়ে যাবে, যা বর্তমানে ১.৭৯ ডলার প্রতি ইউনিট রয়েছে ৷
advertisement
রিপোর্টে বলা হয়েছে, এপিএম গ্যাসের দাম বাড়তে থাকায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) সংস্থাগুলির জন্য চ্যালেঞ্জ বাড়বে ৷ অর্থাৎ পিএনজি এবং সিএনজি-র দাম বাড়বে ৷ এপিএম গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় দিল্লি ও আশপাশের এলাকায় সিএনজি বিতরণ করতে থাকা সংস্থা ইন্দ্রপ্রস্ত গ্যাস লিমিটেডকে (IGL) আগামী এক বছরে বিপুল দাম বাড়াতে হতে পারে ৷ একই ভাবে মুম্বইয়ের এমজীএল-কেও একই পদক্ষেপ নিতে হতে পারে ৷ সিটি গ্যাস বিতরণ সংস্থাগুলিকে ১০-১১ শতাংশ দাম বৃদ্ধি করতে হতে পারে।
advertisement
অক্টোবরে দাম বাড়তে পারে ১১-১২ শতাংশ
আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি অনুযায়ী, এপ্রিল ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২২ এ মধ্যে এপিএম গ্যাসের দাম বেড়ে ৫.৯৩ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে ৷ অক্টোবর ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত দাম বেড়ে ৭.৬৫ ডলার প্রতি ইউনিট হয়ে যাবে ৷ অর্থাৎ ২০২২-এ সিএনজি ও পিএনজি-র দাম ২২-২৩ শতাংশ বাড়তে চলেছে ৷ অক্টোবর ২০২২-এ দাম ১১ থেকে ১২ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ রিপোর্টে বলা হয়েছে, এপিএম গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অক্টোবর ২০২১ থেকে ২০২২ পর্যন্ত এমজিএল ও আইজিএল এর দাম ৪৯ থেকে ৫৩ শতাংশ বাড়তে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাধারনের জন্য বড় ধাক্কা! আগামী মাসে ১০-১১ শতাংশ বাড়তে পারে CNG-র দাম
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement