advertisement

PNB-তে এই স্পেশ্যাল সেভিংস অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

জেনে নিন এই নতুন সিলেক্ট সেভিংস স্কিমে পিএনবি গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হবে ৷

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য সুখবর ৷ পিএনবি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ৷ নাম পিএনবি সিলেক্ট সেভিংস স্কিম (PNB Select Saving Scheme) ৷ এই স্কিমে অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের একাধিক অফারও দেওয়া হচ্ছে ৷ সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর মামলায় ২ লক্ষ টাকা পর্যন্ত কভার দেওয়া হবে ৷ শুধু তাই নয় ব্যাঙ্কের তরফে 25 Cheque leaves, ফ্রি NEFT/RTGS/IMPS পরিষেবার সুবিধা দেওয়া হবে ৷ জেনে নিন এই নতুন সিলেক্ট সেভিংস স্কিমে পিএনবি গ্রাহকদের কী কী সুবিধা দেওয়া হবে ৷
advertisement
দেখে নিন কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
advertisement
পিএনবি একটি ট্যুইটে জানিয়েছে Select Saving Scheme-এ ২৫ থেকে ৪০ বছরের যে কোনও ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
কী কী সুবিধা মিলবে ?
  • পিএনবি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই অ্যাকাউন্টে গ্রাহকদের ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ কভার দেওয়া হবে
  • হোম ও কার লোনের ডকুমেন্টেশন চার্জে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে
  • লকারের ভাড়ায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে
  • এই অ্যাকাউন্টে গ্রাহকদের ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে ৷
advertisement
মহিলাদের জন্য বিশেষ যোজনা
এর পাশাপাশি মহিলা গ্রাহকদের জন্য বিশেষ যোজনা চালিয়ে থাকে পিএনবি ৷ Punjab National Bank বিশেষ করে মহিলাদের জন্য পাওয়ার সেভিংস অ্যাকাউন্ট (Power Savings Account) শুরু করেছে ৷ মহিলারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলে একাধিক পরিষেবার সুবিধা নিতে পারবেন ৷ শর্ত একটাই অ্যাকাউন্টে প্রথম নাম মহিলারই হতে হবে ৷ এই অ্যাকাউন্টে ৫০ পাতার চেক বুক বিনামূল্যে দেওয়া হবে ৷ এছাড়া NEFT-র সুবিধাও মিলবে বিনামূল্যে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্ল্যাটিনাম ডেবিট কার্ড ও ফ্রি এসএমএস-এর সুবিধা মিলবে ৷ সঙ্গে মিলবে ৫ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ও প্রতিদিন ৫০ হাজার টাকা ক্যাশ তোলার সুবিধা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB-তে এই স্পেশ্যাল সেভিংস অ্যাকাউন্ট খুললে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement