advertisement

আরও সহজে জানতে পারবেন PF ব্যালেন্স, ২ মিনিটে চেক করে নিন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ....

Last Updated:

বাড়িতে বসেই এবার এই ৪টি পদ্ধতিতে চেক করে নিতে পারবেন পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে ৷

#নয়াদিল্লি: চাকুরিজীবীরা এবার এই ৪টি উপায়ে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক করতে পারবেন ৷ EPFO তাদের ৬ কোটি কর্মচারীদের পিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.৫ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ বাড়িতে বসেই এবার এই ৪টি পদ্ধতিতে চেক করে নিতে পারবেন পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে ৷
১. মিসড কলের মাধ্যমে চেক করে নিন ব্যালেন্স (PF Balance)-
রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011 22901406 নম্বরে মিসড কল দিলে ইপিএফও থেকে মেসেজের মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টের ডিটেল পাঠানো হবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকতে হবে ৷
advertisement
advertisement
২. SMS-এর মাধ্যমে চেক করে নিন ব্যালেন্স-
ইউএএন যদি ইপিএফও-র কাছে নথিভুক্ত থাকে তাহলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স (PF Balance)একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে মেসেজ পাঠাতে হবে ৷ শেষের তিনটি অক্ষরে নির্ধারিত করবে আপনি কোন ভাষায় মেসেজ পাবেন ৷ ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়ালম ও বাংলা ভাষায় এই পরিষেবা পাওয়া যায় ৷
advertisement
৩. EPFO -এর মাধ্যমে
>> এর জন্য EPFO-এ যেতে হবে
>> এখানে Employee Centric Services এ ক্লিক করতে হবে
>> এবার View Passbook-এ ক্লিক করতে হবে
>> পাসবুক দেখার জন্য আপনারে UAN থেকে লগইন করতে হবে
advertisement
৪. উমাং অ্যাপের মাধ্যমে
১. উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
২. অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
advertisement
৪. নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৬. ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরও সহজে জানতে পারবেন PF ব্যালেন্স, ২ মিনিটে চেক করে নিন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ....
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement