advertisement

Petrol Diesel Prices : এখানে সবচেয়ে সস্তায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট

Last Updated:

Petrol Diesel Prices : চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি মঙ্গলবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন রেট জারি করে দিয়েছে ৷ এদিনও দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে ও অন্যান্য শহরে তেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ দেশের মধ্যে সবচেয়ে সস্তা পেট্রোল পোর্টব্লেয়ারে পাওয়া যাচ্ছে ৷ মহারাষ্ট্রে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷
ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, পোর্টব্লেয়ারে পেট্রোল ৯১.৪৫ টাকায় বিক্রি হচ্ছে যেখানে পরভনীতে লিটার প্রতি পেট্রোলের দাম ১২৩.৪৭ টাকা ৷ তেল সংস্থাগুলি ২২ মার্চের পর লাগাতার ১৪ বার দাম বৃদ্ধি করেছে জ্বালানির ৷ এর জেরে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ১০.২০ টাকা বেড়ে গিয়েছে৷ অপরিশোধিত তেলের দাম একবার ফের বাড়তে শুরু করেছে ৷ এর জেরে আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
advertisement
অন্যান্য শহরে জ্বালানির দাম
  • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
  • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
  • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : এখানে সবচেয়ে সস্তায় মিলছে পেট্রোল, দেখে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement