advertisement

Gold Price Today: ঊর্ধ্বমুখী সোনার দাম, দেখে নিন কলকাতায় কত টাকা দাম বাড়ল ১০ গ্রাম সোনার

Last Updated:

বাড়িতে বসে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই জানতে পারবেন সোনার লেটেস্ট দাম (Gold Price ) ৷

#নয়াদিল্লি: উৎসবের মরশুমে সোনা ও রুপোর (Gold Silver Price Today) দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ এর মধ্যে আপনারও সোনা কেনার পরিকল্পনা থাকলে রয়েছে দুর্দান্ত সুযোগ ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীপাবলিতে বিপুল সংখ্যায় বিক্রি হয়েছে সোনা ৷ উৎসবের মরশুমের পর এবার শুরু হতে চলেছে বিয়ের সিজেন ৷ এর জেরে সোনা ও রুপোর চাহিদা বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে ৷ সোনার দাম ফের একবার ধীরে ধীরে ৫০ হাজার টাকার দিকে এগোচ্ছে ৷
মাল্টি কোমডিটি এক্সচেঞ্জে এদিন ডিসেম্বর ডেলিভারি সোনার দাম ০.১১ শতাংশ বেড়েছে ৷ রুপোর দাম ০.৫০ শতাংশ কমে ট্রেড করছে ৷ এদিন অবশ্য সোনার দাম ০.১১ শতাংশ কমে ৪৯৩৫০ টাকা হয়েছে ৷ রুপোর দাম কমে হয়েছে ৬৬৮৯৫ টাকা ৷
advertisement
advertisement
দেখে নিন সোনা ও রুপোর দাম (Gold Silver Price Today)
পাঁচদিন ধরে লাগাতার দাম বৃদ্ধির পর ১৫ ও ১৬ নভেম্বর উত্তরপ্রদেশে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ এদিন লখনউতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৭৯২০ টাকা ৷ সোমবার যা ছিল ৪৭,৯৩০ টাকা ৷ ২৪ ক্যারেট সোনার দাম ৪৮৯২০ টাকা যা ১৫ নভেম্বর ছিল ৪৮৯৩০ টাকা ৷
advertisement
কলকাতায় এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮৫৫০ টাকা ৷ রুপোর দাম প্রতি কিলোতে ৬৬৪০০ টাকা ৷
advertisement
বাড়িতে বসে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিয়ে সহজেই জানতে পারবেন সোনার লেটেস্ট দাম (Gold Price ) ৷ মিসড কল দেওয়ার পর আপনার ফোনে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
চেক করে নিন সোনার শুদ্ধতা-
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে লঞ্চ করা হয়েছে ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও জানাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ঊর্ধ্বমুখী সোনার দাম, দেখে নিন কলকাতায় কত টাকা দাম বাড়ল ১০ গ্রাম সোনার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement