advertisement

Gold Price Today: সোনা-রুপোর নয়া দাম জারি, আজ থেকে ৪০০০ টাকা সস্তায় মিলবে সোনা, দাম কমল রুপোরও

Last Updated:

মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-

#নয়াদিল্লি: বৃহস্পতিবারের জন্য সোনা ও রুপোর দাম (Gold & Silver price) জারি করে দেওয়া হয়েছে ৷ এদিন সোনার দাম (Gold price today) সামান্য বৃদ্ধি করা হয়েছে ৷ অন্যদিকে, রুপোর দাম অবশ্য অনেকটাই কমেছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সোনার দাম ৯ টাকা বাড়ানো হয়েছে ৷ MCX-এ এদিন সকাল ৯টায় সোনা ৪৭,৯৭১ টাকায় ট্রেড করছিল ৷ রপোর দাম ০.৪০ শতাংশ অর্থাৎ ২৬২ টাকা কম হয়েছে ৷ এর জেরে রুপো বৃহস্পতিবার ৬৩৯০৩ টাকায় ট্রেড করছে ৷
গত বছর অক্টোবর মাসে সোনার দামের নিরিখে বর্তমানে সোনা ৪০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে ৷ ২০২০ সালে ২৮ অক্টোবর এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫২২২০ টাকা ছিল, আজ সোনা পাওয়া যাচ্ছে ৪৭,৯৭১ টাকায় ৷ অর্থাৎ আজ সোনা কিনলে ৪২৪৯ টাকা সস্তায় পেয়ে যাবেন ৷
advertisement
advertisement
মিসড কল দিয়ে জেনে নিন সোনার দাম-
এখন বাড়িতে বসেই সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দেওয়ার পর আপনার মোবাইলে সোনার লেটেস্ট দামের মেসেজ চলে আসবে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা -
গ্রাহকরা যাতে সোনার শুদ্ধতা যাচাই করে নিতে পারেন তাই কেন্দ্র সরকারের তরফে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ ‘BIS Care app’ এর মাধ্যমে সোনার শুদ্ধতা যাচাই করা যাবে ৷ এর পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও এর মাধ্যমে জানানো যাবে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন বা হলমার্কিং ভুল পাওয়া গেলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনা-রুপোর নয়া দাম জারি, আজ থেকে ৪০০০ টাকা সস্তায় মিলবে সোনা, দাম কমল রুপোরও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement