advertisement

Panchang|| পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

২৮ অক্টোবরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে।

পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা (Panchang), সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ অক্টোবরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা (Panchang) নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই সপ্তমী তিথি থাকবে ২৮ অক্টোবর দুপুর ১২টা ৪৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
advertisement
যেহেতু আজ দুপুর ১২টা ৪৯ মিনিটের পর থেকে অষ্টমী তিথি পড়ে যাচ্ছে, সেই জন্য আজকের দিনেই শ্রীকালভৈরবের উদ্দেশে উদযাপিত হবে কালাষ্টমী ব্রত।
পঞ্জিকা (Panchang) মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ অক্টোবর রাত ১১টা ৪৭ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৯ অক্টোবর দুপুর ১২টা ৫৩ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল পুনর্বসু। ২৮ অক্টোবর, সকাল ৯টা ৪১ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে পুষ্যা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে।
শুভ মুহূর্ত- ২৮ অক্টোবর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৩ মিনিটে। অমৃতযোগ ২৮ অক্টোবর শুরু হচ্ছে সকাল ৭টা ০২ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৮টা ৪৮ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৮ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১টা ৩৪ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ৫৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang|| পঞ্জিকা ২৮ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement