advertisement

Union Budget 2026: জিএসটির আওতায় আসতে পারে পেট্রোল ও ডিজেল! বাজেটের পর বড়সড় দাম কমার সম্ভাবনা?

Last Updated:

Union Budget 2026: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার ঘোষণা করতে পারেন, এতে ভ্যাট ও আবগারি শুল্ক উঠে গেলে সাধারণ মানুষের জন্য দাম কমতে পারে।

কেন্দ্রীয় বাজেট ২০২৬
কেন্দ্রীয় বাজেট ২০২৬
বর্তমানে পেট্রোলিয়াম পণ্যের উপর একাধিক কর আরোপ করা হয়, যার মধ্যে রয়েছে কেন্দ্রের আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের ভ্যাট। রাজ্যভেদে ভ্যাটের হারের তারতম্যের কারণেই বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে পার্থক্য দেখা যায়। জিএসটি ব্যবস্থা চালু হলে ভ্যাট তুলে দেওয়া হবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। সেখানে পেট্রোল ও ডিজেলকে পণ্য ও পরিষেবা কর বা জিএসটির আওতায় আনার ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি জানানো হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের উপর বড়সড় স্বস্তি আসতে পারে।
advertisement
advertisement
বর্তমানে বিভিন্ন শহরে পেট্রোলের দাম প্রায় ৯৫ টাকা থেকে ১০৫ টাকার মধ্যে রয়েছে। ডিজেলের দাম রয়েছে প্রায় ৮৮ টাকা থেকে ৯৬ টাকার মধ্যে।
advertisement
এই মুহূর্তে পেট্রোল ও ডিজেলের উপর একাধিক কর আরোপ করা হয়। এর মধ্যে রয়েছে কেন্দ্রের আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের ভ্যাট। ভ্যাটের হার রাজ্যভেদে আলাদা হওয়ায় শহরভেদে জ্বালানির দামে ফারাক দেখা যায়। পেট্রোলিয়াম পণ্য এখনও জিএসটির আওতায় না আসায় ভ্যাট আরোপ করা হচ্ছে।
advertisement
জিএসটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এই করব্যবস্থা চালু হলে অন্যান্য অনেক কর বাতিল হয়ে যায়। এর ফলে পণ্য ও পরিষেবার দাম কমে আসে। তবে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে কোন জিএসটি স্ল্যাব প্রযোজ্য হবে, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে জিএসটির তিনটি প্রধান স্ল্যাব রয়েছে—৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশ।
বর্তমানে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে চারটি প্রধান উপাদান থাকে। এর মধ্যে রয়েছে উৎপাদন ও পরিবহণ খরচ, ডিলার কমিশন, কেন্দ্রের আরোপিত আবগারি শুল্ক এবং রাজ্য সরকারের ভ্যাট।
advertisement
বিশেষজ্ঞদের মতে, জিএসটি চালু হলে পেট্রোল ও ডিজেলের উপর থেকে ভ্যাট ও আবগারি শুল্ক তুলে নেওয়া হবে। এর ফলে খুচরো দামে উল্লেখযোগ্য হ্রাস ঘটতে পারে, যা সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তি নিয়ে আসবে। পাশাপাশি পরিবহণ ও লজিস্টিক খরচ কমলে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও প্রভাব পড়তে পারে।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সব রাজ্যের সম্মতি প্রয়োজন। কিছু রাজ্যের মত, পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনা হলে রাজ্যের রাজস্বে প্রভাব পড়তে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: জিএসটির আওতায় আসতে পারে পেট্রোল ও ডিজেল! বাজেটের পর বড়সড় দাম কমার সম্ভাবনা?
Next Article
advertisement
Purulia Tourism: পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, জানুন রোমাঞ্চকর কাহিনী, দোলে ঘুরে আসতে পারেন
পাহাড়ের বুকে ইতিহাসের দলিল! পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে 'গুপ্ত গুহা'র খোঁজ, ঘুরে আসুন
  • পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ের ২০০ বছরের পুরনো গুপ্ত গুহা ইতিহাস।

  • এই গুহা এক সাধকের তপস্যাস্থল ছিল, বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান।

  • পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে দোলের সময় ঘুরে আসুন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement