advertisement

Agriculture News: অতিরিক্ত বৃষ্টিতে ধান ও সবজি চাষে মারাত্মক ক্ষতি, মাথায় হাত কৃষকদের

Last Updated:

Agriculture News: অতিরিক্ত বর্ষণে ধান ও সবজি ক্ষেত জলের নিচে ডুবে গেছে। ফসল পচে যাওয়ায় কৃষকদের মাথায় হাত।

+
নষ্ট

নষ্ট সবজির ছবি 

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সাঁকরাইলে সুবর্ণরেখা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় একাধিক গ্রামে সম্প্রতি প্রবল জলবন্দি পরিস্থিতি সৃষ্টি হয়। মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা। টানা তিনদিন ধরে জল না নামার কারণে বিস্তীর্ণ চাষের জমি জলের তলায় থাকার ফলে ধান ও সব্জি চাষে প্রবল ক্ষতি হয়েছে। বর্তমানে নদীর জল অনেকটাই কমলেও, ধান চারা ও সব্জি গাছ নষ্ট হয়ে পড়েছে। বিশেষত বিরডাহি, টিকায়েতপুর, আন্ধারী, বালিচক, তেঁতুলিয়া ও ধানঘোরী এলাকার কৃষকরা এই দুর্ভোগে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এলাকা পরিদর্শন করেছেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত। সাধারণমানুষকে সচেতন করেন। বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি ত্রিপল ও ত্রাণ সামগ্রী তুলে দেন। স্থানীয় কৃষক ডাক্তার সিং বলেন, দীর্ঘদিন জলমগ্ন অবস্থায় থাকার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়েছে এবং জমিতে প্রচুর কচুরিপানা জমে গেছে, যা জমিকে চাষের অযোগ্য করে তুলছে। চাষিরা আরওজানান, “ধানের চারাগাছ তো সবই পচে গেছে। জমিতে এখনও জলের দাগ আর কচুরিপানা জমে আছে। এখন নতুন করে চাষ শুরু করা অসম্ভব।”
advertisement
advertisement
এই পরিস্থিতিতে কৃষকরা সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন। চাষিরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না জমি পরিষ্কার হচ্ছে এবং পূর্বের অবস্থায় ফিরে আসছে, ততদিন নতুন করে চাষে নামা সম্ভব নয়।’সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত এই প্রসঙ্গে জানিয়েছেন, “এই অঞ্চলের বহু কৃষক জলবন্দি অবস্থার কারণে চাষের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আমরা ধানের বীজ ও সব্জির বীজ সরবরাহ করব যাতে তাঁরা আবার চাষ শুরু করতে পারেন।”
advertisement
তবে কৃষকদের দাবি, কেবলমাত্র বীজ সরবরাহযথেষ্ট নয়—ক্ষতিপূরণের পাশাপাশি চাষের জন্য প্রয়োজনীয় সার, কীটনাশক ও জমি পরিষ্কারের জন্য প্রশাসনিক সহযোগিতা জরুরি। স্থানীয় প্রশাসন কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং কৃষকদের পাশে দাঁড়ায়, এখন সেটাই দেখার।
advertisement
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: অতিরিক্ত বৃষ্টিতে ধান ও সবজি চাষে মারাত্মক ক্ষতি, মাথায় হাত কৃষকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement