advertisement

Badam Kaku New Song : 'ফ্রি সেলে বাদাম', কালীপুজোয় নতুন গান নিয়ে হাজির বাদাম কাকু ভুবন বাদ্যকর, সুপার ভাইরাল

Last Updated:

নতুন এই গানটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা মাত্রা এনে দিয়েছে ভুবন অনুরাগীদের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গানের মধ্যে রয়েছে মানানসই মিউজিক ভিডিও।

+
title=

#বীরভূম: দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরকে এখন চেনেন না এমন কেউ নেই। একসময় তিনি সাইকেল এবং পরে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল নিয়ে গ্রামে গ্রামে বাদাম বিক্রি করে ঘুরে বেড়াতেন। তবে সোশ্যাল মিডিয়া তার জীবন বদলে দেয়। বাদাম বিক্রি করার সময় তিনি যে কাঁচা বাদাম গানটি গাইতেন সেই গানটি একদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়। সেই গান ভাইরাল হওয়ার পরেই রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠেন তিনি। সেলিব্রেটি হয়ে উঠতেই বিভিন্ন জায়গায় তিনি গান গাওয়ার সুযোগ পেতে শুরু করেন এবং স্টুডিওতে একের পর এক গান রেকর্ডিং করতে শুরু করেন। এই সকল অনুষ্ঠান এবং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের পরিপ্রেক্ষিতে তিনি যা রোজগার করেছেন তা দিয়ে বানিয়েছেন রাজকীয় বাড়ি।
আরও পড়ুন ৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা
তবে গত কয়েক মাস ধরে তাকে একপ্রকার নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। তাকে নিষ্ক্রিয় দেখে অনেকেই মনে করছিলেন তাহলে হয়তো এবার ভুবন বাদ্যকরের জামানা শেষ। কিন্তু তা নয়। কালীপুজোর মরশুম আসতেই ভুবন বাদ্যকর নতুন করে একটি গান নিয়ে এসেছেন। গানটি স্টুডিওতে রেকর্ডিং হওয়ার পর রবিবার রিলিজ হয়েছে। নতুন এই গানটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আলাদা মাত্রা এনে দিয়েছে ভুবন অনুরাগীদের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গানের মধ্যে রয়েছে মানানসই মিউজিক ভিডিও।
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
ভুবন বাদ্যকর যে নতুন গানটি রিলিজ করেছেন সেই গানটি হল, 'এবার কালী পূজোয় প্যান্ডেলে প্যান্ডেলে নাও নিয়ে কাঁচা বাদাম দেব ফ্রি সেলে।' গানটি লিখেছেন এবং মিউজিক দিয়েছেন গোঁরাচাঁদ বন্দ্যোপাধ্যায়। মিউজিক ব্যবস্থাপনায় রয়েছেন শ্যামজি। ডাইরেক্টর, এডিটর এবং ক্যামেরায় রয়েছেন শম্ভুনাথ রায়। বেঙ্গলি রিমিক্স মিউজিক স্টুডিও থেকে এই গানটি রিলিজ করা হয়েছে।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Badam Kaku New Song : 'ফ্রি সেলে বাদাম', কালীপুজোয় নতুন গান নিয়ে হাজির বাদাম কাকু ভুবন বাদ্যকর, সুপার ভাইরাল
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement