Amrit Bharat Express: অমৃত ভারত এক্সপ্রেসে বাংলার কোন কোন স্টেশন থেকে উঠতে পারবেন? জেনে নিন রুট
- Published by:Tias Banerjee
Last Updated:
অমৃত ভারত এক্সপ্রেস ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে প্যানভেল-আলিপুরদুয়ার রুটে নিয়মিত চলবে। আধুনিক সুবিধা ও সাশ্রয়ী ভাড়ায় রাজ্যের বাংলার কোন কোন স্টেশন থেকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারবেন?
প্যানভেল থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচলকারী অমৃত ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ১১০৩১/১১০৩২) এবার নিয়মিত সূচিতে চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এতদিন সাপ্তাহিক পরিষেবা হিসেবে চললেও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নিয়মিত যাত্রা করবে ট্রেনটি। দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য এটি বড় স্বস্তি বলে মনে করা হচ্ছে।
advertisement
অমৃত ভারত এক্সপ্রেসে মোট ২২টি কোচ। এর মধ্যে একটি প্যান্ট্রি কার, ৮টি স্লিপার ক্লাস কোচ, ২টি এসএলআরডি কোচ এবং ১১টি জেনারেল কোচ রয়েছে। বন্দে ভারতের আদলে আধুনিক সুবিধা রাখা হয়েছে বলে রেল জানিয়েছে। সংরক্ষিত ও অসংরক্ষিত—দুই ধরনের যাত্রীদের জন্যই ভ্রমণের সুযোগ থাকায় এটি সাশ্রয়ী ও সুবিধাজনক বিকল্প হয়ে উঠবে।
advertisement
সূচি অনুযায়ী, ১১০৩১ প্যানভেল-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার থেকে নিয়মিত পরিষেবা শুরু করবে। প্রতি সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে প্যানভেল থেকে ছেড়ে বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আলিপুরদুয়ারে পৌঁছবে। বিপরীতে ১১০৩২ আলিপুরদুয়ার-প্যানভেল ট্রেনটি ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে নিয়মিত চলাচল শুরু করবে। প্রতি বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছেড়ে শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে প্যানভেলে পৌঁছবে।
advertisement
এই ট্রেনটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়ে যাবে। প্যানভেল থেকে ছাড়ার পর কল্যাণ, নাসিক রোড, জলগাঁও জংশন, ভুসাওয়াল জংশন, ইটারসি, পিপারিয়া, জবলপুর, কাটনি, সাটনা, মানিকপুর, প্রয়াগরাজ ছিভকি, মির্জাপুর, পিডিডিইউ জংশন, বক্সার, আরা, দানাপুর, পাতলিপুত্র জংশন, সোনপুর, হাজিপুর জংশন, মুজফ্ফরপুর, সমস্তিপুর জংশন, খাগারিয়া, মানসি, নওগাছিয়া, কাটিহার, বারসই, কিশনগঞ্জ, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিনাগুড়ি হয়ে আলিপুরদুয়ার পৌঁছবে। ফেরার পথে একই স্টেশনগুলির উপর দিয়েই বিপরীতমুখী যাত্রা করবে।
advertisement
এছাড়া অমৃত ভারত এক্সপ্রেসের অন্যান্য রুটেও পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে। মালদহ টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত চলা (ট্রেন নম্বর ১৩৪৩৩/১৩৪৩৪) অমৃত ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের মধ্যে মালদহ টাউন, নিউ ফরাক্কা জংশন, রামপুরহাট জংশন, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান জংশন, ডানকুনি জংশন, আন্দুল ও খড়গপুর জংশনে থামে। এছাড়া হাওড়া, সাঁতরাগাছি ও শিয়ালদহ থেকেও ভবিষ্যতে অমৃত ভারত পরিষেবা শুরু বা শেষ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
advertisement
ফলে পশ্চিমবঙ্গে যেসব স্টেশন থেকে অমৃত ভারত এক্সপ্রেস ধরা যাবে, সেগুলি হল—আলিপুরদুয়ার, বিনাগুড়ি, শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ (রাজ্য সীমানা সংলগ্ন), কাটিহার রুট হয়ে যুক্ত উত্তরবঙ্গের সংযোগ স্টেশনগুলি ছাড়াও মালদহ টাউন, নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর, হাওড়া, সাঁতরাগাছি ও শিয়ালদহ।
advertisement
advertisement
advertisement
advertisement
শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত এই সরাসরি সংযোগ চালু হওয়ায় ধর্মীয় পর্যটন, কর্মসূত্রে যাতায়াত এবং উৎসবের মরশুমে বাড়ি ফেরা—সব ক্ষেত্রেই যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টিকিট বুকিংয়ের জন্য যাত্রীরা রেলের সরকারি ওয়েবসাইট বা অনুমোদিত প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।









