IMD Weather Update: পাহাড়ে ঠান্ডা-ঠান্ডা, আর বাকি বাংলায় দাপট বাড়াচ্ছে গরম! দহনজ্বালা কবে থেকে? আবহাওয়ার বড় খবর
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বসন্তের ছোঁয়া, কার্যত উধাও ঠাণ্ডা। আবহাওয়ার বড় আপডেট জানুন...
advertisement
advertisement
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৯ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। সর্বনিম ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে পরিষ্কার আকাশ সকাল থেকে রোদ সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ বালুরঘাটে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৫.১ ও সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের মতো ওড়িশা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ! তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে ওড়িশা ও বাংলা সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (রিপোর্টার-- পার্থপ্রতিম সরকার)








