advertisement

Birbhum news : জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ন'টি আগ্নেয়াস্ত্র

Last Updated:

রমরমিয়ে বারুদের ব্যবসা চালানোর অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে উঠেছে তিনি হলেন মুজিবর শেখ।

+
আগ্নেয়াস্ত্র

আগ্নেয়াস্ত্র উদ্ধার

#বীরভূম: রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পুলিশকে নির্দেশ দেন, জেলায় যত নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র এবং বোমা বারুদ রয়েছে তা উদ্ধার করার। এই নির্দেশের পর বীরভূম জেলা পুলিশ তৎপরতার সঙ্গে একের পর এক জায়গা থেকে এমন নানান নিষিদ্ধ জিনিস উদ্ধার করে। তবে এসবের মাঝেই এক ব্যক্তি রমরমিয়ে চালাচ্ছিলেন তার বারুদের ব্যবসা।
রমরমিয়ে বারুদের ব্যবসা চালানোর অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে উঠেছে তিনি হলেন মুজিবর শেখ। তিনি বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বোধগ্রামের বাসিন্দা। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল এবং পুলিশ তার সন্ধানে ওঁৎ পেতে বসেছিল। তাকে ধরার জন্য দুবরাজপুর থানার পুলিশের তরফ থেকে তিনটি টিম তৈরি করা হয়। এরপর তাকে গত শনিবার অজয় নদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, পাঁচ ছয় মাস ধরে ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছিল। তারপর তাকে গ্রেফতার করে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
advertisement
advertisement
ওই ব্যক্তিকে শনিবার গ্রেফতার করার সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ কেজি বোমা তৈরীর বারুদ। এরপর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার থেকে উদ্ধার করা হল নয়টি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হওয়া এই সকল আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি সিঙ্গেল শাটার, একটি ডবল শাটার, পাঁচটি মাস্কেট এবং ১০ রাউন্ড গুলি।
advertisement
বীরভূম জেলা পুলিশ সুপার জানান, ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে। সেই জন্য তাকে ধরার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ আলাদা করে টিম গঠন করে।
তবে প্রশ্ন হল, এই বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র অথবা বোমা বারুদ কোথায় সরবরাহ করা হতো? এই প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, কোথা থেকে এগুলি আনা হত এবং কোথায় নিয়ে যাওয়া হত তা সম্পর্কে আমরা জানার জন্য ধৃত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করছি।
advertisement
অন্যদিকে সোমবার সকালে মাড়গ্রাম থানা এলাকায় ঋষি মন্ডল নামে যে ব্যবসায়ীকে গুলিবিদ্ধ করা হয় সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে বলে জানান বীরভূম জেলা পুলিশ সুপার। বাকি আরও একজনের খোঁজ চালানো হচ্ছে এবং তাকে খুব দ্রুত ধরে ফেলা হবে বলেও জানিয়েছেন তিনি।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news : জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার ন'টি আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement