advertisement

Bankura: নিম্নচাপের বৃষ্টি এখন বিষফোঁড়া চাষীদের কাছে!

Last Updated:

নিম্নচাপের টানা বৃষ্টিতে জলের তলায় সবজির জমি এবং ধান চাষে ক্ষতির মুখে চাষিরা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে।

#বাঁকুড়া : নিম্নচাপের টানা বৃষ্টিতে জলের তলায় সবজির জমি এবং ধান চাষে ক্ষতির মুখে চাষিরা। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে। কখনও মাঝারি বৃষ্টিপাত আবার কখনও ভারী বৃষ্টিপাত দিনভর চলেছে। এই বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় বিভিন্ন সবজি জমি। পাশাপাশি ধান জমিও জলের তলায় চলে গিয়েছে। রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন কৃষকরা। কৃষকদের দাবি তারা যে পরিমাণ অর্থ খরচ করে সবজি চাষ করেছিলেন সেই সবজি নষ্ট হয়ে গেলে তারা বিপুল পরিমাণ আর্থিক সঙ্কটে ভুগবেন। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও একটা চরম সমস্যার সম্মুখীন হতে হবে তাদের।
 
 
advertisement
দীনবন্ধু ধাড়া নামে এক সবজি চাষি বলেন একটানা নিম্নচাপের এই বৃষ্টিপাতের ফলে সবজি চাষে ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তারা। তিনি বেগুন, শসা, পটল লাগিয়েছেন জমিতে সেই জমি এখন পুরোটাই জলের ভরে গেছে। ফলে এই সবজিগুলি সবগুলির ফলন পাওয়া যাবে না ফলে আর্থিক সঙ্কটে ভোগার আশঙ্কা দেখছেন তারা। সুনীল দে নামে আরেক চাষি বলেন, তারা মহাজনদের কাছে ঋণ নিয়ে জমিতে পটল, শসা ইত্যাদি বিভিন্ন শস্য চাষ করেছেন।
advertisement
 
তবে নিম্নচাপের বৃষ্টি তাদের যেন গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ শস্য জমি এখন জলের তলায়। তাতে ফসল নষ্টের আশঙ্কা করছেন তারা। যেটুকু মূলধন দিয়ে তারা চাষ করেছেন সেই চাষের টাকা বৃদ্ধি তো দূরের কথা তারা এখন ক্ষতির মুখে পড়তে চলেছেন এমনটার সম্ভাবনা মনে করছেন তারা। এই চাষের উপর চলে পরিবার।
advertisement
 
একদিকে নির্ভরশীল পরিবারদের দেখাশোনা অপরদিকে এই চাষের মাধ্যমে মহাজনদের ঋণ শোধ দুই নিয়ে এখন রীতিমতো মাথায় হাত পড়েছে শস্য চাষীদের। ধান চাষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।একে তো বীজ তোলার জন্য জল যখন প্রয়োজন তখন তা পাওয়া গেলো না। কষ্ট করে যেটুকু জমিতে ধান লাগানো হল তাও আবার গেল জলের তলায়।সব মিলিয়ে জেলার চাষিরা চরম সমস্যার মধ্যে পড়েছেন চলতি মরশুমে।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: নিম্নচাপের বৃষ্টি এখন বিষফোঁড়া চাষীদের কাছে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement