advertisement

Panchagam 23 February: পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchagam 23 February: পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: ২৩ ফেব্রুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে।

পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের (Panchagam) সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ (Panchagam)  বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ (Panchagam) , কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ (Panchagam)  হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৩ ফেব্রুয়ারির কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বুধ এবং এই সপ্তমী তিথি থাকবে ২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৫৬ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
advertisement
২৩ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৫৬ মিনিটের পর যেহেতু অষ্টমী তিথি পড়ে যাচ্ছে, সেহেতু আজকের দিনেই উদযাপিত হবে বুধ অষ্টমী ব্রত এবং কালাষ্টমী ব্রত।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৫৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ২৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৬ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ০০ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল বিশাখা। ২৩ ফেব্রুয়ারি, দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে অনুরাধা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কুম্ভ রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে বৃশ্চিক রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত (Subh Muhurat)- ২৩ ফেব্রুয়ারি অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাত ৩টে ৩৭ মিনিটে, শেষ হচ্ছে ভোর ৫টা ০৮ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত (Rahu Kalam)- পঞ্জিকা মতে ২৩ ফেব্রুয়ারি রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ২টো ০৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchagam 23 February: পঞ্জিকা ২৩ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement