advertisement

Bengali Panjika: পঞ্জিকা ২৬ জানুয়ারি: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল ও দিনের অন্য লগ্ন

Last Updated:

Bengali Panjika: ২৬ জানুয়ারির কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১১ মাঘ।

পঞ্জিকা ২৬ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৬ জানুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৬ জানুয়ারির কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১১ মাঘ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল বৃহস্পতি এবং এই পঞ্চমী তিথি থাকবে ২৬ জানুয়ারি বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি।
advertisement
advertisement
আরও পড়ুন: 'হয় মরব, নয় মারব', নওশাদের মুক্তির দাবিতে 'বিষ' ইঞ্জেকশন নিয়ে বিক্ষোভ ISF কর্মীর, মিছিলে মারাত্মক কাণ্ড!
এই ১৪২৯ বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে অভিহিতা, এই তিথিতে উদযাপিত হবে সরস্বতী পূজা।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৬ জানুয়ারি সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২৮ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৬ জানুয়ারি সকাল ৯টা ৫৩ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৬ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটে।
advertisement
এই ১৪২৯ বঙ্গাব্দের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির নক্ষত্র হল উত্তর ভদ্রপদা। ২৭ জানুয়ারি, রাত ১২টা ৫৫ মিনিট পর্যন্ত উত্তর ভদ্রপদা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রেবতী ভদ্রপদা নক্ষত্র।
সূর্য অবস্থান করবেন মকর রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মীন রাশিতে।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৬ জানুয়ারি মাহেন্দ্রযোগ পড়েছে সকাল ৬টা ৩৩ মিনিট - সকাল ৮টা ০০ মিনিট, সকাল ১০টা ৫৫ মিনিট - দুপুর ১টা ০৬ মিনিট কালীন সময়ে। অমৃতযোগ ২৬ জানুয়ারি পড়েনি। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৬ জানুয়ারি রাহুকাল বা কালবেলা পড়েছে দুপুর ২টো ৪৪ মিনিট - বিকেল ৪টে ০৬ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bengali Panjika: পঞ্জিকা ২৬ জানুয়ারি: দেখুন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল ও দিনের অন্য লগ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement