advertisement

ওরাকল স্পিকস ৫ ফেব্রুয়ারি: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

oracle speaks know what is in your fate on 5th february 2023
oracle speaks know what is in your fate on 5th february 2023
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
একঘেয়ে রুটিনে হতাশ লাগলেও মনে রাখতে হবে শীঘ্রই দিন বদলাবে। অর্থ সংক্রান্ত বিষয় এক সপ্তাহে বদলাবে।
advertisement
লাকি সাইন - একটি খোলা দরজা
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নতুন সুযোগ ব্যবহার করতে হবে। পরিবার কিছুটা সময় চাইতে পারে।
লাকি সাইন - একটি গোলাপ পাপড়ি
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
বাড়ি সংস্কারের চিন্তা তৈরি হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।
লাকি সাইন – একটি বুদ্ধ মূর্তি
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
অপেক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তিত পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে হবে।
advertisement
লাকি সাইন - একটি প্রতিকৃতি
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নতুন কোনও যাত্রা শুরু হতে চলেছে। এগিয়ে যেতে হবে। নিজের ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করবে।
লাকি সাইন - একটি মিষ্টির বাক্স
advertisement
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
প্রচলিত কোনও ধারনায় কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে না যাওয়াই ভাল।
লাকি সাইন – একটি ট্যাগ
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সাময়িক অস্থিরতা কাটিয়ে উঠলেই নতুন শুরুর ইঙ্গিত মিলতে পারে। ফলে ধৈর্য ধরে থাকতে হবে।
advertisement
লাকি সাইন – একটি হাঁটার লাঠি
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কর্মীরা স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে, সম্ভব হলে তাঁদের সাহায্য করতে হবে। নতুন সম্পত্তি কেনার উপযুক্ত সময়।
লাকি সাইন – একটি কাঠের বাক্স
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর আদর্শ সময়। কাজের গতি অবশ্য বাধা পেতে পারে।
advertisement
লাকি সাইন - একটি গোলাপি ফুল
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
কোনও পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। নতুন গাড়ি কেনার কথা ভাবা যেতে পারে।
লাকি সাইন – একটি নতুন মুদ্রা
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
বিবাহ আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও কাজ পরীক্ষামূলক ভাবে করা যেতে পারে কিন্তু সাফল্য নিয়ে প্রশ্ন থাকবে।
advertisement
লাকি সাইন – একটি অ্যাকোয়ারিয়াম
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
যে কোনও অনলাইন প্রতারণা থেকে সাবধান। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে একাকিত্ব কাটতে পারে।
লাকি সাইন - একটি কমলা রঙের থালা
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ওরাকল স্পিকস ৫ ফেব্রুয়ারি: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement