advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ২১ অগাস্ট, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

ওরাকল স্পিকস ২১ অগাস্ট, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
ওরাকল স্পিকস ২১ অগাস্ট, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আকর্ষণীয় সুযোগ পাওয়া যেতে পারে। তবে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে
advertisement
লাকি সাইন – একটি সূর্যমুখী ফুল
শুভ রঙ – এমারেল্ড গ্রিন
শুভ সংখ্যা – ৭৭
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
জীবনে স্থায়িত্ব এবং সুসামঞ্জস্য আশা করা যেতে পারে। পেশাগত জীবনে অগ্রগতি হবে।
advertisement
লাকি সাইন – একটি পছন্দের সুগন্ধী
শুভ রঙ – সোনালি
শুভ সংখ্যা – ১
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
সুস্থ সম্পর্কের জন্য খোলামেলা কথা বলা প্রয়োজন। পেশাগত বৃদ্ধির জন্য যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
advertisement
লাকি সাইন- একটি সুগন্ধী মোমবাতি
শুভ রঙ- হলুদ
শুভ সংখ্যা – ২২
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের যত্নের প্রয়োজন।
লাকি সাইন- একটি পেঁচা
শুভ রঙ – নীল
শুভ সংখ্যা – ৫
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
ভালবাসা প্রকাশ করতে হবে সরাসরি। নেতৃত্ব দানের সুযোগ আসতে চলেছে।
advertisement
লাকি সাইন- একটি হস্তশিল্প বিপণী
শুভ রঙ- বেগুনি
শুভ সংখ্যা – ৮
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
সম্পর্কের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন।
লাকি সাইন- একটি কুকুরছানা
শুভ রঙ- লাল
শুভ সংখ্যা – ১০
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য আনা প্রয়োজন। কৌশলে জটিলতা এড়াতে হবে।
advertisement
লাকি সাইন- একটি নতুন গাড়ি
শুভ রঙ – ইন্ডিগো
শুভ সংখ্যা – ৯
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
দৃঢ় মনোভাব বজায় রাখলে পেশাদারি ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।
লাকি সাইন- একটি গাছের টব
শুভ রঙ- লায়লাক
শুভ সংখ্যা – ২
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কর্ম-ব্যবসায় বৃদ্ধি ও বিস্তারের সুযোগ খুঁজতে হবে। ইতিবাচক মনোভাব রাখতে হবে।
advertisement
লাকি সাইন– একটি বাজার
শুভ রঙ – পাউডার ব্লু
শুভ সংখ্যা – ১৮
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
পরিশ্রম ও অধ্যাবসায় কেরিয়ারে উন্নতির পথে সহায়ক হবে।
লাকি সাইন- একটি হেডফোন
শুভ রঙ – নেভি ব্লু
শুভ সংখ্যা – ৫৫
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
advertisement
কেরিয়ারের প্রয়োজনে নিজের উদ্ভাবনী ও প্রগতিশীল ভাবনাগুলি কাজে লাগাতে হবে।
লাকি সাইন– একটি ঘাসে ঢাকা জমি
শুভ রঙ – বেজ
শুভ সংখ্যা – ৩০
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
মানসিক গভীরতা ও সহমর্মিতা দিয়ে সম্পর্ককে সুন্দর করা যাবে।
লাকি সাইন- একটি কাঠের চৌপায়া
শুভ রঙ – কমলা
শুভ সংখ্যা – ১৪
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ২১ অগাস্ট, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement