advertisement

Panchang Today 27 September 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchang Today 27 September 2021: ২৭ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে।

পঞ্জিকা ২৭ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৭ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৭ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল সোম এবং এই ষষ্ঠী তিথি থাকবে ২৭ সেপ্টেম্বর দুপুর ৩টে ৪৩ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি।
advertisement
advertisement
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথির নক্ষত্র হল রোহিণী। ২৭ সেপ্টেম্বর, বিকেল ৫টা ৪১ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে।
শুভ মুহূর্ত- ২৭ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫৪ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪১ মিনিটে। অমৃতযোগ ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে দুপুর ২টো ০৪ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ৩টে ৪৩ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৭ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৫০ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ১৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang Today 27 September 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement