advertisement

Alipurduar News: ভয়ঙ্কর! পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ, তীব্র যানজট জাতীয় সড়কে

Last Updated:

জাতীয় সড়কে সাতসকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।যার ফলে যানজটের সৃষ্টি হয়  ৩১ নম্বর জাতীয় সড়কে। 

+
দুটি

দুটি গাড়ির সংঘর্ষে যানযট

#আলিপুরদুয়ার: জাতীয় সড়কে সকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হয় ৩১ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়ক সংলগ্ন উত্তর সানিয়াল কালকূট ব্রীজে শনিবার সকালে দুর্ঘটনা ঘটেছে। পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে তেলের ট্যাঙ্কার-এর মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে দুজন গাড়ির চালক জখম হন। তাদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।‌
দুর্ঘটনাগ্রস্থ কালকূট ব্রীজে পৌঁছান শামুকতলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। ‌ সকাল থেকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে কয়েক হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাস্তার দু'পাশে। ‌ পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তা পরিস্কার হতে সময় লাগবে।পণ্যবাহী গাড়ির চালক থেকে শুরু করে জাতীয় সড়ক দিয়ে চলা গাড়িগুলি রাস্তায় আটকে রয়েছে।
advertisement
advertisement
পণ্যবাহী গাড়ির চালকরা জানিয়েছেন পেঁয়াজের গাড়ির চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন অতিরিক্ত গতিতে।‌ যার ফলে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় সড়কে কয়েক হাজার গাড়ি আছে সকাল থেকেই।কখন এই যানজট মিটবে প্রশ্ন তুলেছেন অন্যান্য গাড়ির চালকেরা।পুলিশের পক্ষ থেকে বারবার গাড়ির চালকদের সাবধান করা হচ্ছে যাতে সঠিক নিয়ম মেনে তারা গাড়ি চালান।তন্দ্রাভাব এলে গাড়ি থামিয়ে দিতে বলা হয়েছে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভয়ঙ্কর! পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ, তীব্র যানজট জাতীয় সড়কে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement