advertisement

Durga Puja Fashion: পুজোর বাজার মাতাচ্ছে এবার বুটিকের কানের দুল, নামমাত্র দামেই শেষ হবে পুজোর সাজ 

Last Updated:

পুজোয় বুটিকের কানের দুল পছন্দ সব বয়সের মহিলাদের।অজরক, কলমকারি কাপড়ের কানের দুল নিজের হাতে তৈরি করছেন শিল্পী অভিলাষা ঘোষ।

+
বুটিকের

বুটিকের কানের দুল

আলিপুরদুয়ার: পুজোয় বুটিকের কানের দুল পছন্দ সব বয়সের মহিলাদের। অজরক,কলমকারি কাপড়ের কানের দুল নিজের হাতে তৈরি করছেন শিল্পী অভিলাষা ঘোষ। রয়েছে প্রচুর চাহিদা এই কানের দুলের। আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা অভিলাষা। এতদিন সুতো, বড় পুঁথি দিয়ে বানিয়ে এসেছেন কানের দুল। এবার অজরক ও কলমকারি কাপড় ব‍্যবহার করে এই প্রথম দুল তৈরি করছেন তিনি।
অভিলাষা জানিয়েছেন, “কলমকারি, অজরখ, বুটিক প্রিন্টের শাড়ি, কুর্তির নাম সকলেই জানেন। তবে এগুলোর সঙ্গে মানানসই গয়না খুঁজে পাওয়া যেত না। সুতো কিংবা অক্সিডাইসের গয়না বেশি পরতেন সকলে। এবারে এই প্রিন্টের কাপড় দিয়ে কানের দুল তৈরি করে সকলের সমস‍্যা দুর করতে পেরেছি। এরপর গলার মালা তৈরির চেষ্টা করব।”
advertisement
১২০ থেকে ১৫০ টাকার মধ‍্যে মিলছে এই বুটিকের কানের দুল। পাশাপাশি বুটিকের বালা নিতে পারবেন আপনি। দাম একই রাখা হয়েছে। এই কানের দুল তৈরি করতে শক্ত বোর্ড ব‍্যবহার করা হয়েছে। তাতে পছন্দ মতো বুটিকের কাপড় ব‍্যবহার করা হয়েছে। পাশাপাশি ঝুমকো, মিরর ওয়ার্ক করা হয়েছে। এবারের পুজোয় এই কানের দুল বাজিমাত করছে বলে দাবি শিল্পীর।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja Fashion: পুজোর বাজার মাতাচ্ছে এবার বুটিকের কানের দুল, নামমাত্র দামেই শেষ হবে পুজোর সাজ 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement