advertisement

Alipurduar News: প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!

Last Updated:

Alipurduar News: বাইসনের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় চাঞ্চল্য উত্তর মেন্দাবাড়ি এলাকায়। 

ফাইল ছবি
ফাইল ছবি
আলিপুরদুয়ার: প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ারের উত্তর মেন্দাবাড়ি এলাকায়।
জানা যায়, রবিবার সকালে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এদিন সকালে এলাকার বাসিন্দা রিমিলা হাজারি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাঁর বয়স ৫৫ বছর। ওই সময় জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে একটি বাইসন এলাকায় প্রবেশ করে। বাইসনটি কোথায় ছিল বুঝতে পারেননি রিমিলা হাজারি। একটি গাছের সামনে দাঁড়িয়ে ছিলেন রিমিলা।
advertisement
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড স্কুলে! মিড ডে মিলে নেই ভাত, ডাল কিছুই! দেওয়া হল শুধু ডিম
হঠাৎই বাইসনটি তার উপর আক্রমণ চালায়। এই ঘটনায় রিমিলা হাজারি মারাত্মক ভাবে জখম হন। প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাঁকে খুঁজতে খুঁজতে জঙ্গলে যায়। সেখানে একটি গাছের সামনে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় রিমিলা হাজারিকে। পরিবারের সদস্যরা ও বনকর্মীরা রিমিলা হাজারিকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণের মধ‍্যেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও বন দফতরের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য মেলেনি।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement