advertisement

ফের মামলা, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা

Last Updated:

ফের মামলা, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা

#কলকাতা: ফের মামলার জটে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ দীর্ঘদিনের মামলার জট ছাড়িয়ে সদ্য শিক্ষক প্রক্রিয়ায় উদ্যোগী হয়েছিল এসএসসি ৷ সেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক নিয়োগ প্রার্থী ৷
এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলার ফাঁসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ স্তব্ধ হওয়ার আশঙ্কা ৷ শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ডাক দিয়ে গত ৬ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে কয়েকজন নিয়োগপ্রার্থী বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে মামলা দায়ের করেছেন ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
মামলাকারীর বক্তব্য, উত্তীর্ণ পরীক্ষার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক ৷ একইসঙ্গে পিডিএফ ফর্ম্যাটে সমস্ত প্রার্থীর নাম এসএসসি-এর অফিসিয়াল সাইটে প্রকাশের দাবি করেছেন নিয়োগপ্রার্থী বিশ্বজিৎ পাল ৷
আরও পড়ুন 
advertisement
এসএসসি-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬-২১ জুলাই প্যানেলে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা রয়েছে ৷ কোর্টে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হওয়ায় এই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের মামলা, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement