
ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল পুরুলিয়ার ঐতিহ্য সাহেব বাঁধ। পুরুলিয়া শহরের জলের অন্যতম উৎস এই বাঁধ। শীতের মরশুমে পুরুলিয়ার সাহেব বাঁধে পরিযায়ী পাখিদের ঢল নামে। প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী পাখিরা সাহেব বাঁধে আসে। কিন্তু চলতি বছর সাহেব বাঁধ থেকে মুখ ফেরাচ্ছে পরিযায়ী পাখির দল, মন খারাপ পুরুলিয়ার।