স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মোহনপুরের ঘোলাই মোড়ের একটি সারের দোকানে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল এক যুবক। সেই সময় দোকানের মালিক বিষয়টি টের পেয়ে যান এবং চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
আরও পড়ুনঃ কুলটিতে রাস্তার ধারে ট্রান্সফর্মারে আগুন! জ্বলে উঠল আবর্জনার পাহাড়, দূষিত ধোঁয়ায় ঢাকল চারিদিক
advertisement
অভিযোগ, চোর ধরা পড়তেই উত্তেজিত গ্রামবাসীরা একত্রিত হয়। যুবককে একটি খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় যুবককে উদ্ধার করার জন্য। জানা যাচ্ছে, ধৃত যুবকের নাম উত্তম জানা। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার আলংগিরি এলাকায়।
advertisement
গণপিটুনির জেরে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Feb 08, 2026 8:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও! চোরকে খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ, উত্তপ্ত মোহনপুর
