TRENDING:

Manik Sarkar Praises Mamata Banerjee: 'লড়াইকে খাটো করতে চাই না!' বাংলার সিপিএম নেতাদের বিড়ম্বনায় ফেলে মমতার প্রশংসায় মানিক

Last Updated:

গত বুধবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আইনি সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল ফের সেই মামলার শুনানি রয়েছে৷

advertisement
রাজনৈতিক ভাবে তাঁরা দুই মেরুতে৷ বাংলার সিপিএম নেতারা মুখ ফুটে না বলতে পারলেও এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি সওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সুপ্রিম কোর্টে বাংলার মুখ্যমন্ত্রীর লড়াইকে খাটো করে দেখা যায় না বলেই দাবি করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
মমতার ভূয়সী প্রশংসা মানিকের৷
মমতার ভূয়সী প্রশংসা মানিকের৷
advertisement

এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মানুষের হয়রানি এবং নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে গত বুধবার সুপ্রিম কোর্টে নিজে আইনি সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী হিসেবে সাম্প্রতিক অতীতে এমন নজির আর কারও নেই৷ এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হলেও অবশ্য রাজনৈতিক কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা যায়নি সিপিএম নেতাদের৷ বরং মুখ্যমন্ত্রীর এই মাস্টারস্ট্রোকে খানিক বিড়ম্বনাতেই পড়েছিলেন রাজ্যের সিপিএম নেতারা৷

advertisement

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অবশ্য এ রাজ্যের সিপিএম নেতাদের পথে হাঁটেননি৷ বরং রাখঢাক না করেই এ দিন তিনি বলেন, ‘ভালই তো৷ তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মূল সমস্যাগুলি পাঁচ-ছটা পয়েন্টের মাধ্যমে বাংলার সমস্যাগুলি তুলে ধরেছেন৷ আগামিকাল সুপ্রিম কোর্ট কী রায় দেয় আমরা সেদিকে তাকিয়ে আছি৷ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় দেরি করে ফেলেছেন৷ কিন্তু দেরি হলেও তিনি যে চেষ্টা করেছেন সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

মানিক সরকারের এই অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি বঙ্গ সিপিএম নেতাদের খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ৷ কারণ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো সিপিএম নেতাদের কেউ সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি সওয়ালকে কটাক্ষও করেছিলেন৷ কুণাল ঘোষ বলেন, ‘গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করছে৷ মানিক সরকারের মতো একজন বর্ষীয়ান নেতা সেটা অনুভব করতে পেরেছেন, কিন্তু এ রাজ্যের সিপিএম নেতারা বুঝতে পারলেন না৷ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো সিপিএম নেতাদের কেউ কেউ অনেক কথা বলেছেন৷ তাঁরা মানিকবাবুর থেকে শিখতে পারেন৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Sarkar Praises Mamata Banerjee: 'লড়াইকে খাটো করতে চাই না!' বাংলার সিপিএম নেতাদের বিড়ম্বনায় ফেলে মমতার প্রশংসায় মানিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল