TRENDING:

'আজ চোখে জল চলে এসেছে...', রাজ্যসভার বাংলায় প্রার্থী নির্বাচিত হয়েই কেন এমন বললেন রাহুল সিনহা?

Last Updated:
Rahul Sinha: বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচনে বাংলার প্রার্থী নির্বাচিত হলেন রাহুল সিনহা। দলের প্রাক্তন রাজ্য সভাপতির রাজনৈতিক কেরিয়ারে অবশেষে নতুন ট্যুইস্ট। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার যাচ্ছেন রাজ্যসভায়। মঙ্গলবার দোলের শুভ দিনে বাংলা, বিহার, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটিই আসন ছিল গেরুয়া শিবিরের। সেই আসনেই প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা।
advertisement
1/7
'আজ চোখে জল চলে এসেছে..', রাজ্যসভার প্রার্থী নির্বাচিত হয়েই কেন এমন বললেন রাহুল সিনহা?
বিজেপির রাজ্যসভার সাংসদ নির্বাচনে বাংলার প্রার্থী নির্বাচিত হলেন রাহুল সিনহা। দলের প্রাক্তন রাজ্য সভাপতির রাজনৈতিক কেরিয়ারে অবশেষে নতুন ট্যুইস্ট। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার যাচ্ছেন রাজ্যসভায়। মঙ্গলবার দোলের শুভ দিনে বাংলা, বিহার, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটিই আসন ছিল গেরুয়া শিবিরের। সেই আসনেই প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা।
advertisement
2/7
আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। তৃণমূলের চার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই গেরুয়া শিবিরের ভিতরে ও বাইরে জল্পনা শুরু হয়ে গিয়েছিল প্রার্থীর নাম নিয়ে। অবশেষে আজ নাম ঘোষণা। একদিকে বাংলার শাসক দলের হয়ে সংসদের উচ্চকক্ষে যখন যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, টলি অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী অন্যদিকে এবার বিজেপির একটিমাত্র আসনে প্রার্থী হলেন দলের প্রবীণ নেতা রাহুল সিনহা। নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় কী বললেন তিনি?
advertisement
3/7
রাহুল সিনহা বললেন, "এক মাস আগেই গত হয়েছেন শাশুড়ি-মা। খুব বলতেন তুমি একদিন সাংসদ হবে। আজ চোখে জল চলে আসছে। আজ খুব মনে পড়ছে মা, বাবা, শ্বশুর, শাশুড়ির কথা।" একইসঙ্গে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও এদিন মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা।
advertisement
4/7
তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার প্রয়োজন।" কমিশনের বাহিনী নজরদারি সিদ্ধান্ত সমর্থন জানিয়ে এসআইআর প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, "ERO, AERO, BLO যাদের জন্য লজিক্যাল ডিসক্রিপান্সি, আনম্যাপড সমস্যা হল, তাঁদের বিরুদ্ধে FIR হওয়া উচিত, প্রয়োজনে চাকরি ছেদের মতন পদক্ষেপ হওয়া উচিত।"
advertisement
5/7
প্রসঙ্গত, রাহুল সিনহা বিজেপির প্রথম সদস্যপদ পেয়েছিলেন ৬ এপ্রিল, ১৯৮০ সালে। এরপর ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি দায়িত্ব সামলেছেন তিনি। ৩ বার লোকসভা ও ২ বার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছেন প্রতিবারই।
advertisement
6/7
এককথায় বঙ্গের গেরুয়া ব্রিগেডের অন্যতম প্রবীণ নেতা রাহুল সিনহা। মাত্র ১৭ বছর বয়সে আরএসএস অর্থাৎ সংঘের হাত ধরে পদ্মশিবিরে পদার্পণ করার পর থেকে আজ পর্যন্ত দলের কাজ করে চলেছেন তিনি।
advertisement
7/7
২০০৯ থেকে ২০১৫, এই ছ’বছর তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। সেই ভোটে পরাজয়ের পর থেকে অবশ্য গত কয়েক বছর আর কোনও স্থায়ী পদ নেই রাহুল সিনহার। এবার ফের তাঁকে দিল্লির রাজনীতিতে এগিয়ে দিল দল। আগামী ১৬ মার্চের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন তিনিই।
বাংলা খবর/ছবি/কলকাতা/
'আজ চোখে জল চলে এসেছে...', রাজ্যসভার বাংলায় প্রার্থী নির্বাচিত হয়েই কেন এমন বললেন রাহুল সিনহা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল