TRENDING:

ভোট প্রচার ছেড়ে দিনভর হাইকোর্টে বসে অভয়ার মা-বাবা! শেষমেশ ফিরতে হচ্ছে হতাশ হয়েই

Last Updated:

কার্যত দিনভর আদালতে অপেক্ষা করেও কোনও ফল হল না। মঙ্গলবারও আর জি কর কাণ্ডে শুনানি হল না। এজলাসেই সারাদিন বসে থাকলেন অভয়ার বাবা-মা। সময়ের অভাবে আজও মামলাটি শুনানি হয়নি। বিচারপতি রাজাশেখর মান্থা-র ডিভিশন বেঞ্চে একের পর এক অন্য মামলার শুনানি চলায় এই মামলার জন্য সময় বের করা যায়নি। এখন দেখার, বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় কি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কার্যত দিনভর এজলাসে বসে থেকেও লাভ হল না। মঙ্গলবারেও শুনানি হল না আর জি কর কাণ্ডের। দিনভর এজলাসেই বসে থাকলেন অভয়ার বাবা মা।
দিনভর এজলাসেই কাটল অভয়ার
দিনভর এজলাসেই কাটল অভয়ার
advertisement

সময়ের অভাবে আজও শুনানি হল না আর জি কর কাণ্ডের। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে অন্য মামলার একের পর এক শুনানি হতে আর সময় হয়নি আজ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় কিনা সেটাই দেখার।

সেরা ভিডিও

আরও দেখুন
১৫ দিন বাকি! 'ভোট দিতে পারব তো'? আতঙ্কে ট্রাইবুনালের লাইনে হাজার হাজার মানুষের ভিড়, কী হবে এরপর!
আরও দেখুন

প্রসঙ্গত, আরজি কর মামলার শুনানি হাইকোর্টে হওয়ার কথা। অভয়ার বাবা-মার আবেদনকে মান্যতা দিয়ে এই নির্দেশ দিয়েছিল তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এ বার ওই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।ইতিমধ্যেই অভয়ার মৃত্যুর মামলার রায় দিয়েছে আদালত। কিন্তু সেই রায়ে খুশি নন অভয়ার বাবা-মা। গত ২০২৫ সালের আগস্ট মাসে আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় অভয়ার দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের পরে ওই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তবে প্রথম থেকেই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। তাঁদের দাবি, ঠিক মতন তদন্ত হয়নি। ওই ঘটনার আরও তদন্ত হওয়া উচিত ছিল বলেও দাবি করেন তাঁরা। একই সঙ্গে তাঁদের অভিযোগ, অনেক প্রশ্নের জবাব তাঁরা পাননি। এই কারণে ঠিক মতন তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট প্রচার ছেড়ে দিনভর হাইকোর্টে বসে অভয়ার মা-বাবা! শেষমেশ ফিরতে হচ্ছে হতাশ হয়েই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল