TRENDING:

West Bengal Assembly Elections 2026: বলরামপুরে জিততে মরিয়া বিজেপি, নির্বাচনী প্রচারে সাইকেল রিপেয়ারিং দোকানে প্রার্থী জলধর! কেন?

Last Updated:

West Bengal Assembly Elections 2026: পুরুলিয়ার বলরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী জলধর মাহাতো। একেবারে অন্য ভাবে প্রচার সারছেন বিজেপি প্রার্থী...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: প্রচারে বেরিয়ে বিজেপির ভোটের হাওয়া। নির্বাচনী প্রচারে বেরিয়ে সাইকেল রিপেয়ারিং দোকানে গিয়ে বয়স্ক মানুষের সাইকেলে পাম্প করে দিলেন পুরুলিয়ার বলরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী জলধর মাহাতো। একেবারে অন্য ভাবে প্রচার সারছেন বিজেপি প্রার্থী।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে বাড়ি বাড়ি প্রচার সারলেন বিজেপি প্রার্থী জলধর মাহাতো। একইসঙ্গে সাইকেল দোকানে গিয়ে বৃদ্ধ মানুষের সাইকেলে পাম্প করে দিলেন তিনি। এবারের নির্বাচনে প্রচারে সাধারণ মানুষদের প্রচুর সাড়া পাচ্ছেন এবং জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

আরও পড়ুন: ফের শিরোনামে আর জি কর হাসপাতাল, এবার ইমারজেন্সিতে অক্সিজেন না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ

advertisement

প্রসঙ্গত, জয়পুর, কাশীপুর ও পাড়া আসলে শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল তৃণমূল। লোকসভা ভোটে ফলের নিরিখে বিচার করলে জয়পুর ও কাশীপুর আসন তৃণমূল পুনরুদ্ধার করলেও পাড়ায় এগিয়ে গেরুয়া শিবির। এই তিনটি আসনে দলের অন্দরে একাধিক দাবিদার থাকলেও জয়পুর ও কাশীপুরে দুই তরুণ প্রজন্মের নেতাকে ও পাড়ায় তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রার্থী করে কিছুটা চমক দিয়েছে শাসকদল। অর্জুন এবং সৌমেন পঞ্চায়েত স্তরে লড়লেও ভোটচের ময়দানে মানিকের এ বারই আত্মপ্রকাশ।

advertisement

আরও পড়ুন: সর্বহারাদের দলের নতুন মুখও ‘সর্বহারা’! বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’, হলফনামায় আর কী চমক?

বলরামপুর ও পুরুলিয়া, এই দুই কেন্দ্রে হেরেছিলেন দুই বর্ষীয়ান নেতা শান্তিরাম মাহাতো ও সুজয় বন্দোপাধ্যায়। পরে ময়নাতদন্তে উঠে এসেছিল, দু’টি কেন্দ্রেই অন্তর্ঘাতের কারণে খোয়াতে হয়েছিল আসন। এ বার দলের রাজ্য সাধারণ সম্পাদক তাঁদের প্রতি ফের আস্থা রাখলেও সতর্কও করে দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

ইন্দ্রজিৎ রুজ

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Elections 2026: বলরামপুরে জিততে মরিয়া বিজেপি, নির্বাচনী প্রচারে সাইকেল রিপেয়ারিং দোকানে প্রার্থী জলধর! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল