TRENDING:

IMD Bengal Weather: ১৮০ ডিগ্রি ঘুরল আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের নামল তাপমাত্রা; কয়েকদিন ঠান্ডার দাপট

Last Updated:
IMD Bengal Weather: ফের ঠান্ডায় কাবু জঙ্গলমহল। অন্যান্য বছরের তুলনায় জঙ্গলমহলের রেকর্ড তাপমাত্রার পারদ পতন। স্বাভাবিকভাবে শীতে জবুথবু জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
advertisement
1/6
জঙ্গলমহলে ফের কমছে তাপমাত্রা, শীতের শেষে ঠান্ডার ঝোড়ো ব্যাটিং 
১৮০ ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া। এবার জঙ্গলমহলে কমল তাপমাত্রার পারদ। শীতের শেষেও ঘুরে এল তাপমাত্রার পারদ। যেখানে তাপমাত্রার পারদ পৌঁছেছিল প্রায় ২৮ ডিগ্রীতে সেখানে কম তাপমাত্রা। তবে বেশ কয়েকদিন ধরে বেশ তাপমাত্রা বাড়লেও ফের কমেছে তাপমাত্রা। তবে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও রবিবারের সকাল থেকে ব্যাপক ঠান্ডা উত্তুরে হাওয়া জেলা জুড়ে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
এমনিতেই জঙ্গলমহলের জেলা গুলোতে তাপমাত্রা নিম্নমুখী। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার কমার আশঙ্কা জেলাজুড়ে। রবিবার থেকেই তাপমাত্রা কমছে জঙ্গলমহলে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা কমবে জঙ্গলমহলের জেলাগুলিতে।সপ্তাহজুড়ে কমবে তাপমাত্রার পারদ। রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। সকাল ১০ টা পর্যন্ত ঠান্ডা জঙ্গলমহল জুড়ে।শুধু তাই নয় ফের শীতে জবুথবু জঙ্গলমহল।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রী এবং সর্বনিম্ন প্রায় ১২ ডিগ্রী, একইভাবে সৈকত শহর দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রী। তবে অন্যদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে জমছে শীত। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রী, জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রীর মধ্যে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
শীতের শেষেও জঙ্গলমহল জুড়ে শীতের খেলা। সকাল থেকে বেশ ঠান্ডা একাধিক জেলায়। পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম কিংবা পুরুলিয়াতে একই তাপমাত্রা রবিবার। আগামী বেশ কয়েকদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
ফের ঠান্ডায় কাবু জঙ্গলমহল। অন্যান্য বছরের তুলনায় জঙ্গলমহলের রেকর্ড তাপমাত্রার পারদ পতন। স্বাভাবিকভাবে শীতে জবুথবু জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Bengal Weather: ১৮০ ডিগ্রি ঘুরল আবহাওয়া, দক্ষিণবঙ্গে ফের নামল তাপমাত্রা; কয়েকদিন ঠান্ডার দাপট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল