এদিন মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেল ইসলামের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদহ জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল তাঁকে ফের তোলা হবে মালদহ আদালতে।
আরও পড়ুন: ঠিক কী ঘটেছিল মালদহে? এবার সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, ঘটনাস্থলে পৌঁছল NIA-র দল
এদিকে এসআইআর-এ নাম বাদ যাওয়া নিয়ে আন্দোলন করে কোনওরকম ভুল করেননি বলে মন্তব্য করেছেন ধৃত মোফাক্কেরুল। তিনি জানিয়েছেন, যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় না উঠবে ততদিন আন্দোলন জারি থাকবে। আজ আদালতে তোলার পথে এমনই মন্তব্য করলেন মোফাক্কেরুল।
advertisement
পাশাপাশি, নিজের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একসময় মিম এর প্রার্থী হয়েছিলেন। পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও এদিন দাবি করেন মোফাক্কেরুল।
নিজেকে আইনজীবী বলে দাবি করলেও এদিন তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মালদহ আদালতের আইনজীবীরা। তাঁর পক্ষে কোনও আইনজীবী কোটে দাঁড়াবেন না বলে মন্তব্য করেন উপস্থিত আইনজীবীরা।
