Rose Gardening Tips: সারাবছরই হবে 'রোজ ডে'! বাড়ির বাগানে ফুটবে বিরাট সাইজের গোলাপ, কীভাবে ফুলে ভরবে গাছ? জানুন ট্রিক
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rose Gardening Tips: গোলাপ, রজনীগন্ধা, মেক্সিক্যান গ্রাস ভারত ছাড়িয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। গত কয়েকদিন ধরে পাইকারি ক্রেতাদের পাশাপাশি দেখা মিলছে বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ভিড় জমাচ্ছেন গোলাপের চারা কেনার জন্য।
advertisement
1/6

*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: 'রোজ ডে'তে এবার ধরা পড়ল অন্য ছবি, ভালবাসার মানুষকে গোলাপ দিয়ে মনের কথা জানানোর বদলে দেখা গেল গোলাপ-সহ আস্ত টব উপহার দিতে। ফুল দিয়ে মনের কথা জানাতে গেলে এই দিনটিতে চাহিদা বাড়ে বাহারি গোলাপ ফুলের। এবারে সেই তালিকায় যুক্ত হয়েছে গোলাপ গাছের।
advertisement
2/6
তবে লাল, গোলাপী, হলুদ, সাদা সহ বিভিন্ন ধরনের ফুল বাজারে থাকলেও, নার্সারীর মালিকদের মুখে ফুটল হাসি। অনেকেই চাইলেন টব সমেত প্রিয়তমা কে গোলাপ ফুল উপহার দিতে। যাতে সারাবছর ভালবাসার ফুল পায় প্রেয়সী
advertisement
3/6
*'রোজ ডে'র সকাল থেকেই রাজারহাটের বাগিচাগুলিতে গিয়ে দেখা গেল ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে গোলাপ চারা। টব সমেত নিলে আরেকটু বেশি দাম পড়ছে। গোলাপের পাশাপাশি বিক্রি হচ্ছে জিনিয়া, পিটুনিয়া, চন্দমল্লিকা, গাঁদা, ডালিয়া, কসমস, অস্টর, গাদা-সহ প্রচুর ফুল।
advertisement
4/6
*নিউটাউন লাগোয়া রাজারহাটের শিখরপুর, বাগু, নয়াবাদ, আড়বেলিয়া, ঝালিগাছি, কাশীনাথপুর, বাজেতরফ এই সাতটি গ্রামকে একত্রে বলা হয় সপ্তগ্রাম। এই সপ্তগ্রাম আজ রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ নার্সারী হাব বলে পরিচিত। এখানকার নার্সারী মালিকদের দাবি, দক্ষিণ ২৪ পরগণার মুচিসা বাজার একসময় নার্সারীর জন্য প্রসিদ্ধ থাকলেও, গত কয়েক বছর ধরে সেই তকমা ছিনিয়ে নিজেদের মুকুট করেছে রাজারহাটের সপ্তগ্রাম।
advertisement
5/6
*এখানকার গোলাপ, রজনীগন্ধা, মেক্সিক্যান গ্রাস ভারত ছাড়িয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। ভোজেরহাট রোডের ওপর প্রায় পনের বিঘা জমিতে একের পর এক নার্সারি। গত কয়েকদিন ধরে পাইকারি ক্রেতাদের পাশাপাশি দেখা মিলছে বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও ভিড় জমাচ্ছেন গোলাপের চারা কেনার জন্য। ওই এলাকার এক নার্সারি ব্যবসায়ী বিপিন মুখার্জি জানালেন, সারাবছর গাছের চাহিদা থাকলেও, প্রেম দিবসের এই সপ্তাহে বারে গোলাপের চাহিদা। তবে এ বছর গোলাপ ফুলের পাশাপাশি যথেষ্ট চাহিদা রয়েছে টব সমেত গোটা গোলাপের চারা গাছের।
advertisement
6/6
*মধ্যমগ্রামের এক প্রেমিক যুগলকে দেখা গেল এদিন চারা গাছ কিনতে। তারা জানালেন, শুধু গোলাপ ফুল দিলে কিছুদিন থাকার পর এই নষ্ট হয়ে যাবে সুন্দর ফুলটি। তবে গাছ সমেত থাকলে একটি নয়, এরকম অনেক ফুলই মিলবে। আর সেই কারণেই গোটা গোলাপ গাছ কেনা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Gardening Tips: সারাবছরই হবে 'রোজ ডে'! বাড়ির বাগানে ফুটবে বিরাট সাইজের গোলাপ, কীভাবে ফুলে ভরবে গাছ? জানুন ট্রিক