TRENDING:

India Bangladesh border: বাঙ্কার তৈরির তোড়জোড়, সীমান্তে যুদ্ধের জিগির বিজিবি-র? দেখুন ভিডিও

Last Updated: Jan 10, 2025, 02:22 IST

ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ যুদ্ধ হাওয়া তৈরি করছে বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবি৷ মালদহ, নদিয়া, উত্তর চব্বিশ পরগণার একাধিক জায়গায় গত কয়েকদিনে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ-এর সঙ্গে সংঘাত তৈরির চেষ্টা করেছে বিজিবি৷ এমন কি, মালদহের বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে তো নিজেদের দিকে সর্ষে ক্ষেতের ভিতরে বাঙ্কার তৈরির তোড়জোড়ও শুরু করে দিয়েছে বিজিবি৷ যদিও বিজিবি-র উস্কানিতেও শান্ত থেকেছেন বিএসএফ জওয়ানরা৷ উত্তর চব্বিশ পরগণার বাগদাও দু দেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর একাংশ তারা দখল করে নিয়েছে বলে সম্প্রতি দাবি করেন এক বিজিবি আধিকারিক৷ সেই দাবিকেও উড়িয়ে দিয়েছে বিএসএফ৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
India Bangladesh border: বাঙ্কার তৈরির তোড়জোড়, সীমান্তে যুদ্ধের জিগির বিজিবি-র? দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল