TRENDING:

Teaching Job: কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না! কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, জানুন কীভাবে আবেদন করবেন?

Last Updated:
Kendriya Vidyalaya Teaching Job: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া আইওসি টাউনশিপ অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
advertisement
1/7
কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না! কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার বড় সুযোগ, বিশদে জানুন
শিক্ষকতা করার স্বপ্ন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষকতার সুযোগ রয়েছে আপনার জন্য। কীভাবে আবেদন করবেন ভাবছেন! চিন্তা নেই আপনার জন্য সব তথ্য দেওয়া থাকলে এখানে।
advertisement
2/7
কোনও লিখিত পরীক্ষা না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া আই ও সি- এর টাউনশিপে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়, কাজের সুযোগ বেকার যুবক-যুবতীদের জন্য।
advertisement
3/7
হলদিয়া আইওসি টাউনশিপ অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের ভিত্তিতে বিভিন্ন পদে এই প্যানেল তৈরি করা হবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায়।
advertisement
4/7
১১ ফেব্রুয়ারি, ২০২৬ বুধবার ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্যাম্পাসেই সাক্ষাৎকার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ইন্টারভিউ। ইচ্ছুক প্রার্থীদের তার আগে নাম নথিভূক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে। ঐদিনই নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য সময়সীমা সময়সীমা ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
advertisement
5/7
বিজ্ঞপ্তিতে জানা যায় নিম্নলিখিত বিষয়ে নিয়োগ করা হবে। পিজিটি (PGT): ইংরেজি, হিন্দি, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, কমার্স, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স। এবং টিজিটি (TGT): ইংরেজি, অঙ্ক ও সংস্কৃত। অন্যান্য: প্রাথমিক শিক্ষক (PRT), কম্পিউটার ইনস্ট্রাক্টর, সঙ্গীত শিক্ষক/কোচ এবং স্পেশাল এডুকেটর।
advertisement
6/7
ইচ্ছুক প্রার্থীদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://haldiaioc.kvs.ac.in থেকে আবেদনপত্র বা প্রোফর্মা ডাউনলোড করতে হবে। ইন্টারভিউয়ের দিন যথাযথভাবে পূরণ করা সেই আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে উপস্থিত থাকতে হবে।
advertisement
7/7
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইন্টারভিউয়ে আসার জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) দেওয়া হবে না। বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলি জানতে প্রার্থীদের বিদ্যালয়ের ওয়েবসাইট খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। সম্মিলিয়ে যারা শিক্ষকতা করতে আগ্রহী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Teaching Job: কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না! কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, জানুন কীভাবে আবেদন করবেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল