TRENDING:

Arijit Singh-Aamir Khan: জিয়াগঞ্জ থেকে বেরতেই আসল রূপ দেখালেন আমির, অরিজিতকে যা বললেন..., ফাঁস হতেই তোলপাড়

Last Updated:
Arijit Singh-Aamir Khan: প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তাই আমির খানের আচমকা জিয়াগঞ্জ সফর ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা। তাহলে কি ‘মহাভারত’ ছবির জন্য ফের মাইক্রোফোন হাতে তুলেছেন গায়ক? সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আসল তথ্য।
advertisement
1/5
জিয়াগঞ্জ থেকে বেরতেই আসল রূপ দেখালেন আমির, অরিজিতকে যা বললেন..., ফাঁস হতেই তোলপাড়
প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তাই আমির খানের আচমকা জিয়াগঞ্জ সফর ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা। তাহলে কি ‘মহাভারত’ ছবির জন্য ফের মাইক্রোফোন হাতে তুলেছেন গায়ক? সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আসল তথ্য। অবসর ঘোষণার পরও অরিজিতের কণ্ঠ শোনা যাবে আমির খান প্রযোজিত একটি ছবিতে।
advertisement
2/5
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিতকে ধন্যবাদ জানিয়েছে আমির খান প্রোডাকশনস। সেখানে দেখা গিয়েছে, প্রযোজক আমিরের পাশে বসে মন দিয়ে কাজ বুঝে নিচ্ছেন অরিজিৎ। পোস্টে উল্লেখ করা হয়েছে, জিয়াগঞ্জে চার দিন কাটিয়ে গায়কের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আমির।
advertisement
3/5
গত সপ্তাহেই অরিজিতের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে মুর্শিদাবাদে যান আমির খান। টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। কখনও গায়কের বাড়ির ছাদে সময় কাটানো, কখনও স্টুডিওতে দীর্ঘক্ষণ আড্ডা—এই সব ছবি সামনে আসতেই জল্পনা চড়তে শুরু করে।
advertisement
4/5
কারণ, তার কয়েক দিন আগেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অরিজিৎ। তাই প্রশ্ন উঠেছিল, তাহলে কেন এত ব্যস্ততার মধ্যেও মুর্শিদাবাদে ছুটে গেলেন আমির? প্রথমে শোনা গিয়েছিল, শাহরুখ খানের ‘কিং’-এর পাশাপাশি আমিরের ‘মহাভারত’ ছবিতেও অরিজিতের কণ্ঠ শোনা যেতে পারে।
advertisement
5/5
অবশেষে সোমবার আমির খান প্রোডাকশনস নিজেই জানাল আসল খবর। জানা গিয়েছে, আমির প্রযোজিত ‘এক দিন’ ছবির জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন আমিরের ছেলে জুনেইদ খান এবং সাই পল্লবী। একটি রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবিতেই শোনা যাবে গায়কের কণ্ঠ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh-Aamir Khan: জিয়াগঞ্জ থেকে বেরতেই আসল রূপ দেখালেন আমির, অরিজিতকে যা বললেন..., ফাঁস হতেই তোলপাড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল