TRENDING:

Rashmika Mandanna: বিয়ে সারতেই এবার আইনি পথে রশ্মিকা, আচমকা হলটা কী? স্পষ্ট জানালেন বাইরের লোকের 'নোংরামি' আর না!

Last Updated:
Rashmika Mandanna: আনন্দের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়িকা রশ্মিকা মান্দানা। নোংরা আক্রমণ আর সহ্য করবেন না, জানিয়ে দিয়েছেন নায়িকাও।
advertisement
1/10
বিয়ে সারতেই এবার আইনি পথে রশ্মিকা, আচমকা হলটা কী? স্পষ্ট জানালেন বাইরের লোকের 'নোংরামি' আর না!
সদ্য বিয়ে করেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অভিনেতা ও দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবরেকোন্ডার সঙ্গে স্বপ্নের মতো রাজকীয় বিয়ের অনুষ্ঠান দেখেছে গোটা বিশ্ব। বিয়ে শেষে হানিমুনে গিয়েছেন নবদম্পতি।
advertisement
2/10
তারই মধ্যে অতীত খুঁড়ে বের করে রশ্মিকাকে নোংরা আক্রমণ শুরু হল সোশ্যাল মিডিয়ায়। আনন্দের মাঝেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়িকা। সমাজমাধ্যমে ভাইরাল একটি অডিও-কে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রশ্মিকা।
advertisement
3/10
ভাইরাল হল দীর্ঘ সাত বছর আগে ভেঙে যাওয়া এক সম্পর্কের পুরনো অডিও ক্লিপ। আর তাতেই মেজাজ হারিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন অভিনেত্রী।
advertisement
4/10
সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়েছে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিও ক্লিপ। যেখানে রয়েছে, রশ্মিকার প্রাক্তন তথা অভিনেতা রক্ষিত শেট্টিকে নিয়ে নায়িকার মায়ের কথোপকথন।
advertisement
5/10
অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন।
advertisement
6/10
প্রসঙ্গত, ২০১৬ সালে 'কিরিক পার্টি'-র সেটে প্রেম এবং ২০১৭ সালে জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রশ্মিকা ও রক্ষিত। দক্ষিণী সিনেমার 'পাওয়ার কাপল' ছিলেন তাঁরা। ২০১৮ সালে একবছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও এনিয়ে কখনও মুখ খোলেননি দুই তারকা।
advertisement
7/10
প্রায় ৮ বছর পর নতুন জীবন শুরু করেছেন রশ্মিকা। আর এরই মাঝে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রক্ষিতকে নিয়ে রশ্মিকার মায়ের একটি অডিও। যেখানে রশ্মিকার মা-কে বলতে শোনা গিয়েছে, ''ভালই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।''
advertisement
8/10
রশ্মিকার পুরনো বাগদানের সময় দুই পরিবারের মধ্যে হওয়া নানা মতবিরোধ নিয়ে কথা বলেছিলেন সুমন। অডিওটি আসলে প্রায় আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ যা সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়েছে।
advertisement
9/10
রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা তিনি আর সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
10/10
অডিওটি আসলে প্রায় আট বছর আগের একটি সাক্ষাৎকারের অংশ যা সম্প্রতি আবার নতুন করে ভাইরাল হয়েছে। রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনা তিনি আর সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rashmika Mandanna: বিয়ে সারতেই এবার আইনি পথে রশ্মিকা, আচমকা হলটা কী? স্পষ্ট জানালেন বাইরের লোকের 'নোংরামি' আর না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল