TRENDING:

Rahul Arunoday Banerjee: প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারি রওনা দিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যীশু! ওড়িশা পুলিশেও জানানো হবে অভিযোগ

Last Updated:

Rahul Arunoday Banerjee: আজই তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে সেখানে রওনা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস,ইন্দ্রশীষ রায়-সহ আর্টিস্ট ফোরামের আরও কয়েকজন শিল্পী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে ক্রমশ ধোঁয়াশা বাড়ছে৷ গত ২৯ মার্চ তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারি রওনা দিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা
প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারি রওনা দিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা
advertisement

সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷ আজই আবার তালিসারিতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানাবেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে যাবেন।

advertisement

আরও পড়ুন-বলিউডের ‘নায়িকা’ হওয়া হল না, হয়ে গেলেন ‘ভিলেন’, বাড়ি বাড়ি করেছেন পরিচারিকার কাজ, বিয়ের পরেই দেউলিয়া, অর্থকষ্টেই চলে গেলেন, বলুন তো কে?

ইতিমধ্যেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে সেখানে রওনা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, সৌরভ দাস,ইন্দ্রশীষ রায়-সহ আর্টিস্ট ফোরামের আরও কয়েকজন শিল্পী৷ সেখানেও তাঁরা থানায় অভিযোগ জানাবেন।ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। এবার তাজপুরে গিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷

advertisement

আরও পড়ুন-রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

উল্লেখ্য,গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: প্রিয়াঙ্কাকে নিয়ে তালসারি রওনা দিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যীশু! ওড়িশা পুলিশেও জানানো হবে অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল