Rahul Arunoday Banerjee: রিজেন্ট পার্কের পর তালসারি থানায় হাজির প্রিয়াঙ্কা, রাহুলের মৃত্যুতে অভিযোগ দায়ের নায়িকার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড৷ রিজেন্ট পার্কের পর এবার তালসারি থানায় অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
1/6

রাহুলের মৃত্যুতে উত্তাল টলিউড৷ রিজেন্ট পার্কের পর এবার তালসারি থানায় অভিযোগ জানালেন প্রিয়াঙ্কা সরকার, সঙ্গে রয়েছেন আর্টিষ্ট ফোরামের প্রতিনিধিরা৷(তথ্যসূত্র সূত্র- পঙ্কজ দাশ রথী)
advertisement
2/6
সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার।
advertisement
3/6
ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। এবার তালসারি থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
4/6
আজই স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷
advertisement
5/6
উল্লেখ্য,গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে ।
advertisement
6/6
মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা।