TRENDING:

Malda Case Update: সিবিআই নয়, মালদহের মোথাবাড়ির তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিল কমিশন! জানালেন জ্ঞানেশ কুমার

Last Updated:

Malda Case Update: সিবিআই নয়, মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ প্রাথমিকভাবে কমিশন জানায় মালদহ কাণ্ডের তদন্ত করবে সিবিআই৷ যদিও পরবর্তীকালে সিবিআইকে বদলে এনআইএ-র হাতেই এই তদন্তভার দিলেন মুখ্য নির্বাচন কমিশনার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোথাবাড়ি: মালদহের মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)৷ বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ সূত্রের খবর, আগামিকাল শুক্রবারেই বাংলায় এসে পৌঁছবে এনআইএ তদন্তকারী দল৷  ঘটনায় ইতিমধ্যে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়।
সিবিআই নয়, মালদহের মোথাবাড়ির তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিল কমিশন! জানালেন জ্ঞানেশ কুমার
সিবিআই নয়, মালদহের মোথাবাড়ির তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিল কমিশন! জানালেন জ্ঞানেশ কুমার
advertisement

প্রাথমিকভাবে কমিশন জানায় মালদহ কাণ্ডের তদন্ত করবে সিবিআই৷ যদিও পরবর্তীকালে সিবিআইকে বদলে এনআইএ-র হাতেই এই তদন্তভার দিলেন মুখ্য নির্বাচন কমিশনার৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৬ তারিখ শীর্ষ আদালতের কাছে প্রাথমিক রিপোর্ট দিতে হবে তদন্তকারী সংস্থাকে। ভার্চুয়াল উপস্থিত থাকতে হবে তদন্তকারী সংস্থার অধিকারিককে। সেই মোতাবেক বর্তমানে এনআইএকে ৬ তারিখের মধ্যেই প্রাথমিক রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে৷

advertisement

প্রসঙ্গত, গতকাল মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷

advertisement

advertisement

আরও পড়ুন: কোনও আঘাত ছাড়াই শরীরের যেখানে সেখানে পড়ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে এমন নীলচে দাগ হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

ঘটনার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে ব্লক অফিসে আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে। যদিও স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় উপস্থিত কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

advertisement

এদিকে রাতে জুডিশিয়াল অফিসারদের উদ্ধারের পর রাতভর অভিযানে নামে পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

যদিও আজ আদালতে তোলার সময়, আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরি দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর কথায়, বুধবার রাতে বিক্ষোভের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না, অন্য একটি গ্রামে জলসায় ছিলেন।

এ দিনও মোথাবাড়ি-সহ কালিয়াচক এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এ দিনও মালদহের একাধিক এলাকা এসআইআর বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে৷ নারায়ণপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ ইংরেজবাজারে পুলিশ সুপারের কনভয়ের এসকর্ট ভ্যানে হামলা হয় অভিযোগ৷ মানিকচকেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়৷ সর্বত্রই প্রচুর সংখ্যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda Case Update: সিবিআই নয়, মালদহের মোথাবাড়ির তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিল কমিশন! জানালেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল