
ভবানীপুরে নিজের কর্মিসভায় দলের তিন কাউন্সিলরের প্রশংসা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী৷ সেই কর্মিসভাতেই ভবানীপুর এলাকায় দলের কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েকজন কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি দলের তিন কাউন্সিলরের কাজের প্রশংসা কপরেছেন তৃণমূলনেত্রী৷ মুখ্যমন্ত্রী যাঁদের প্রশংসা করেন, তাঁদের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম এবং দেবলীনা বিশ্বাস৷ এ ছাডা়ও সংগঠক হিসেবে স্থানীয় নেতা বাবলু সিং-এর ভূমিকার প্রশংসাও করেন তৃণমূলনেত্রী৷