ওপনিয়ন পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪৮.৫% মানুষ পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এদিকে, বিজেপির শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৩৩.৪% মানুষের, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৩.৭% মানুষ, সিপিআইএম-এর মহম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ৪.৩% মানুষের, অন্যান্য কাউকে পছন্দ ৪.৯% মানুষের, আর এ বিষয়ে মন্তব্য করতে চাননি ৫.২% মানুষ।
advertisement
এদিকে, নেটওয়ার্ক ১৮-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮৪ থেকে ১৯৪টি আসন৷ বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷
ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
গত পাঁচ বছরে রাজ্য সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৪৩.৩ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ উত্তরদাতা৷
