TRENDING:

West Bengal Assembly Elections: আমলা-পুলিশ-জেলাশাসকের পর এবার ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি, নয়া অফিসার তালিকাও দিয়ে দিল কমিশন

Last Updated:

West Bengal Assembly Elections: রাজ্যের ৭৩টি বিধানসভার রিটার্নিং অফিসারকে বদল করা হল সোমবার। কারা কারা দ্বায়িত্ব নেবেন নয়া রিটার্নিং অফিসার হিসাবে তার তালিকাও দিয়ে দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোট ঘোষণার পর থেকেই একের পর এক আমলা, পুলিশ স্তরে রদবদল চলেছে। গত বুধবার ১১ জেলায় জেলাশাসক বদল করেছে নির্বাচন কমিশন। এবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আর ও) বদলি করল কমিশন। ভবানীপুরের রিটার্নিং অফিসারও বদলি করল কমিশন। ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে রিটার্নিং অফিসারদের।
Election Commission Of India
Election Commission Of India
advertisement

কারা কারা দ্বায়িত্ব নেবেন নয়া রিটার্নিং অফিসার হিসাবে তার তালিকাও দিয়ে দেওয়া হল। রাজ্যের ৭৩টি বিধানসভার রিটার্নিং অফিসারকে বদল করা হল সোমবার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে দ্বায়িত্ব নেওয়ার নির্দেশ কমিশন-এর। রাজ্যে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪। সাধারণত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে এক জন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ, রাজ্যে আরও-র সংখ্যা ২৯৪। তাঁদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হল।

advertisement

আরও পড়ুন: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির ভোট শতাংশ কত হতে পারে? বামেদের অবস্থা কী? News 18 ওপিনিয়ন পোলে উঠে এল সেই তথ্য

গত বুধবার নির্দেশিকা জারি করে কমিশন রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার কথা জানায়। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। যাঁদের সরিয়ে দেওয়া হয়, তাঁদের নতুন পদে নিয়োগ করা হয়।

advertisement

আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঘোষকে প্রণাম করে প্রচার শুরু পার্থর, বর্ষীয়ান নেতাকে কাকা সম্বোধন! কোচবিহারে জমজমাট প্রচার

ভোটঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। এর পর একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা)-কে সরানো হয়। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি। নবান্ন প্রতি ক্ষেত্রেই অপসারিত আধিকারিকদের নতুন পদে বহাল করেছে। সেই সঙ্গে কমিশনের এই ধরনের আচরণের নিন্দা করেছে শাসকদল তৃণমূল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টিভিই ছিল প্রথম শিক্ষক! আজ সেই মঞ্চেই দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট অদ্রিজা, খুদের সাফল্য অনুপ্রেরণার
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Elections: আমলা-পুলিশ-জেলাশাসকের পর এবার ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি, নয়া অফিসার তালিকাও দিয়ে দিল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল