অভিযোগ, খাদ্যনালিতে খাবার থাকলে অপারেশন করা সম্ভব হয় না। তাই রাত বারো’টা দশে বাচ্চাটিকে ভর্তি করার পর তিন’টের সময় অপারেশন করার পরিকল্পনা নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু কেন দেরী হচ্ছে, তা বোঝালেও মানতে চাননি পরিবারের সদস্যরা। দেরীর অভিযোগে শিশুর বাবা-সহ পরিবার-পরিজন চিকিৎসকদের ওপরে চড়াও হন। মহিলা জুনিয়র ডাক্তারদের অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এমনকি ওয়ার্ডের নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধরের পাশাপাশি তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়।
advertisement
এনআরএস হাসপাতালের সুপার ডঃ মানবেন্দ্র সরকার জানিয়েছেন, এন্টালি থানায় হাসপাতালের তরফ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পরে প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাই দ্রুত অভিযুক্তদের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবিতে কাজ বন্ধ করলেন জুনিয়র চিকিৎসকরা।
অভিজিৎ চন্দ
