TRENDING:

Astrology: দেবগুরুর ডবল ‘ধামাকা’! গজকেশরী রাজযোগে ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল

Last Updated:
Guru Gochar Rashifal: সাধারণত বৃহস্পতি এক বছরে একবার গোচর করেন, কিন্তু গত বছর থেকে তিনি অতিচারী অবস্থায় থাকায় দ্রুত গতিতে চলছেন। ফলে ২০২৬ সালে জুন থেকে অক্টোবরের মধ্যেই দু’বার গোচর ঘটবে। প্রথমে ২ জুন ২০২৬-এ বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবেন এবং পরে ৩১ অক্টোবর ২০২৬-এ সিংহ রাশিতে গমন করবেন।
advertisement
1/7
দেবগুরুর ডবল ‘ধামাকা’! গজকেশরী রাজযোগে ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল
দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের কারক বলা হয়৷ ২০২৬ সালে বছরে মাত্র ৫ মাসের মধ্যে দু’বার রাশি পরিবর্তন করতে চলেছে দেবগুরু। বৃহস্পতির গোচরের প্রভাব পড়বে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷
advertisement
2/7
সাধারণত বৃহস্পতি এক বছরে একবার গোচর করেন, কিন্তু গত বছর থেকে তিনি অতিচারী অবস্থায় থাকায় দ্রুত গতিতে চলছেন। ফলে ২০২৬ সালে জুন থেকে অক্টোবরের মধ্যেই দু’বার গোচর ঘটবে। প্রথমে ২ জুন ২০২৬-এ বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবেন এবং পরে ৩১ অক্টোবর ২০২৬-এ সিংহ রাশিতে গমন করবেন।
advertisement
3/7
জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি চন্দ্রের রাশি কর্কটে অবস্থান করে গজকেশরী রাজযোগ তৈরি করবেন। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ এই যোগের প্রভাবে কপাল খুলবে ৪ রাশির জাতক জাতিকার৷
advertisement
4/7
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আসতে চলেছে৷ বিয়ের সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে বড় পদোন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক উন্নতি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্বেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।
advertisement
5/7
মিথুন রাশি:মিথুন রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে৷ কেরিয়ারে আসছে ভাল সময়৷ বড় প্রোমোশন বা নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময় খুব ভাল, আয় বৃদ্ধি পাবে।
advertisement
6/7
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। বৃহস্পতি নিজের উচ্চ রাশিতে থেকে গজকেশরী রাজযোগ গঠন করবে, যার ফলে আত্মবিশ্বাস ও আকর্ষণ বাড়বে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় উন্নতি হবে।
advertisement
7/7
ধনু রাশি: ধনু রাশির অধিপতি বৃহস্পতি৷ তাই এই গোচর ধনু রাশির জন্য খুবই লাভজনক হবে। জীবনে সাফল্যের নতুন অধ্যায় শুরু হবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে কাজ করলে ব্যবসা ভাল চলবে এবং অর্থ বৃদ্ধি পাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: দেবগুরুর ডবল ‘ধামাকা’! গজকেশরী রাজযোগে ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল