TRENDING:

Opinion Poll 2026: গত ৫ বছরে কেমন কাজ করেছে রাজ্য সরকার, ক্ষমতায় ফিরবে তৃণমূল? ইঙ্গিত মিলল News18 ওপিনিয়ন পোলে

Last Updated:

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে কোন দল? সিএনএন-নিউজ 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলায় ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত পাঁচ বছরে কেমন কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? রাজ্য সরকারের পারফরম্যান্সের জোরে কি চতুর্থবার ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস? রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে News18-এর জনমত সমীক্ষায় সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন সাধারণ মানুষ৷
নবান্নে ফিরছেন মমতাই?
নবান্নে ফিরছেন মমতাই?
advertisement

News18-এর জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে ১৮৪ থেকে ১৯৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস৷ ৯৮ থেকে ১০৮টি আসন পেতে পারে বিজেপি৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷

কেমন কাজ করেছে রাজ্য সরকার?

গত পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেমন কাজ করেছে, সেই প্রশ্নের উত্তরে ৪৩.৩ শতাংশ উত্তরদাতা তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন৷ ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷ রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ উত্তরদাতা৷

advertisement

সংখ্যালঘু উত্তরদাতাদের মধ্যে ৪৪.২ শতাংশই রাজ্য সরকারের কাজকে খুব ভাল বলে প্রশংসা করেছেন৷ অন্যদিকে উচ্চবর্ণের হিন্দু এবং তফশিলি উপজাতিদের মধ্যে ২৬.৬ শতাংশ উত্তরদাতাই রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে সমালোচনা করেছেন৷

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে সবথেকে বেকারত্বকেই সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মত দিয়েছেন সর্বাধিক ৩৭.২ শতাংশ উত্তরদাতা৷ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নারী সুরক্ষাকে তুলে ধরেছেন ১৫.৯ শতাংশ উত্তরদাতা৷ নারী সুরক্ষার মধ্যেই উঠে এসেছে আরজি কর কাণ্ডও৷ এই দুটি বিষয়ের পরেই রয়েছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি (১০.৫ শতাংশ) এবং দুর্নীতি (১০.৩ শতাংশ)-এর মতো বিষয় দুটি৷

advertisement

কার ঝুলিতে কত শতাংশ ভোট? 

ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷

মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

সেরা ভিডিও

আরও দেখুন
টিভিই ছিল প্রথম শিক্ষক! আজ সেই মঞ্চেই দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট অদ্রিজা, খুদের সাফল্য অনুপ্রেরণার
আরও দেখুন

মুখ্যমন্ত্রী হিসেবে কাদের তাঁরা পছন্দ করছেন, এই প্রশ্নের জবাবে অধিকাংশ ৪৮.৫ শতাংশ উত্তরদাতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে পছন্দ করেছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Opinion Poll 2026: গত ৫ বছরে কেমন কাজ করেছে রাজ্য সরকার, ক্ষমতায় ফিরবে তৃণমূল? ইঙ্গিত মিলল News18 ওপিনিয়ন পোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল