
বাংলার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র চার্জশিট প্রকাশ করতে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তৃণমূলের অপশাসনের অভিযোগে সরব হয়ে অমিত শাহ দাবি করেন, সোনার বাংলা তৈরি করার নামে হিংসা অরাজকতা চলেছে । এখানে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করে সরকার। সিন্ডিকেট ব্যবস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তোষণকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে৷ সোনার বাংলা তৈরির স্বপ্নের সঙ্গে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ। কিন্তু এখন বাংলার মানুষের মনে হচ্ছে, এর থেকে বামপন্থীরা ভাল ছিল৷