IPL 2026: আইপিএলের প্রথম ম্যাচেই বিধ্বংসী ঈশান কিষাণ! দ্বিতীয় বলেই ভেঙে দিলেন কেএল রাহুলের রেকর্ড
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ঝড় তুললেন ঈশান কিশাণ। কেএল রাহুলের রেকর্ড ভেঙে আইপিএলে দ্রুততম ৩০০০ রান করার তালিকায় ঢুকলেন ঈশান।
advertisement
1/5

বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আইপিএল অভিযান শুরু করলেন ঈশান কিষাণ। তিনি আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে নিজের ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে বড় রেকর্ড করেছেন। Image: X
advertisement
2/5
ঈশান কিশান এই চারের সঙ্গে আইপিএল-এ ৩০০০ রান পূর্ণ করেছেন। ঈশান সবচেয়ে কম বলে ৩০০০ আইপিএল রান করা এমএস ধোনি এবং সুরেশ রায়না-র ক্লাবে ঢুকে গেছেন।
advertisement
3/5
মাত্র ২১৮০ বলে ৩০০০ রান পূর্ণ করেছেন ঈশান। আগে ২২০৩ বলে ৩০০০ করে এই তালিকায় ছিলেন রাহুল, তাকেই টপকালেন বাঁ হাতি ব্যাটার। ২০২৮ বলে ৩০০০ রান করে শীর্ষে পন্থ। আইপিএলের প্রথম ম্যাচেই বিধ্বংসী মেজাজে দেখা গেল ঈশানকে। ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেলেন তিনি। Image: X
advertisement
4/5
ঈশানের ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ৫টি ছয় দিয়ে। ২১০.৫৩ স্ট্রাইক রেটে এদিন ব্যাট করেছেন ভারতের তারকা উইকেট কিপার। Image: X
advertisement
5/5
আইপিএলের প্রথম ম্যাচে ঈশান কিশাণ, ক্লাসেন এবং অনিকেত ভার্মার ব্যাটে ভর করে আরসিবির বিরুদ্ধে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে হায়দরাবাদ।