West Bengal Weather Update: রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে, শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি !
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনি এবং রবি দু’দিনেই দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার চার জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে।
advertisement
1/7

আজ, শুক্রবার থেকে ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কাও থাকবে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নামতে পারে ধস। আজ, শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/7
ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি গণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
3/7
শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি গণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
advertisement
4/7
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখীও, আশঙ্কা রয়েছে বজ্রপাতের। আজ, শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলার দু-এক জায়গায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
6/7
কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ এবং পরে পুরোপুরি মেঘলা আকাশ। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল চলতে পারে। হতে পারে কালবৈশাখী ঝড়ও! শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
7/7
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।